Header Border

ঢাকা, শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৬.১৭°সে

কান চলচ্চিত্র উৎসবে প্রথমবার বাংলাদেশি চলচ্চিত্র

কান চলচ্চিত্র উৎসবের এবারের আসরে প্রথমবারের মতো অফিশিয়ালি বাংলাদেশি কোনো চলচ্চিত্র ঠাই পেয়েছে। ছবির নাম ‘রেহানা মরিয়ম নূর’। ছবিটি পরিচালনা করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ। ‘রেহানা মরিয়ম নূর’ কানে আন সার্টেইন রিগার্ড বিভাগে স্থান পেয়েছে। এ খবর জানা যায় গত বৃহস্পতিবার দুপুরে।

এ খবরে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান সহ শোবিজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অভিনন্দন জানিয়েছেন পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদকে। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ‘রেহানা মরিয়ম নূর’ সাদের দ্বিতীয় সিনেমা। বেশ গোপনীয়তার মাঝে বছর দু-এক ধরে ছবিটির শুটিং হয়। ২০১৬ সালে ‘লাইভ ফ্রম ঢাকা’ দিয়ে প্রথমে বিদেশে আলোচিত হন সাদ, যদিও সিনেমাটি বাংলাদেশে ২০১৯ সালে মাত্র একটি হলে মুক্তি পায়।

মোস্তফা মনোয়ার ও তাসনুভা তামান্না অভিনীত ‘লাইভ ফ্রম ঢাকা’ বিশ্বের বেশ কয়েকটি নামকরা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ও পুরস্কার পায়। সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালক ও অভিনেতার পুরস্কার পায়। রটারডম, লোকার্নো, সিনেইউরোপাসহ বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

‘যাযাবর’-এর শুটিংয়ে দুর্ঘটনা, আহত ওমর মালিক
কণ্ঠ থামিয়ে দেওয়ার অধিকার কারও নেই: আবীর চৌধুরী
নাম বদলে সিনেমা জমা, মনজুরুল ইসলাম মেঘের জালিয়াতি প্রকাশ্যে
বক্স অফিসেই ফিরবে সিনেমার সুদিন
ঐশ্বরিয়ার পার্বতী লুকে রাজ রিপা
সনি রহমান ও বৃষ্টি চৌধুরীকে নিয়ে ‘মন পাখি’

আরও খবর