Header Border

ঢাকা, শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৬.১৭°সে

ডিপজলের ঘর ভাঙ্গা সংসারে আঁচল ও শিরিন শিলা

গত (মঙ্গলবার) মহরতের মধ্য দিয়ে শুরু হয়েছে জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল প্রযোজিত নতুন চলচ্চিত্র ‘ঘর ভাঙ্গা সংসার’ এর। ছবিটি পরিচালনা করছেন মনতাজুর রহমান আকবর। এতে ডিপজলের বিপরীতে দেখা যাবে সম্ভাবনাময় চিত্রনায়িকা শিরিন শিলা এবং চিত্রনায়িকা আঁচল’কে।

নতুন চলচ্চিত্র ‘ঘর ভাঙ্গা সংসার’ নিয়ে ডিপজল বলেন, আমার প্রতিটি সিনেমায় বিনোদনের পাশাপাশি পারিবারিক ও সামাজিক বক্তব্য থাকে। যাতে দর্শক আনন্দের সঙ্গে শিক্ষণীয় কিছু পান। ঘর ভাঙ্গা সংসার ছবিতেও সামাজিক বক্তব্য থাকবে সাথে অবশ্যই বিনোদনে ভরপুর থাকবে।

নায়িকা শিলা জানান, ছবিটি পরিচালনা করছেন গুনী পরিচালক মনতাজুর রহমান আকবর। গতকাল থেকে ডিপজল ভাইয়ের ফুলবাড়িয়ার হাউজে ছবিটির শুটিং চলছে। সামাজিক গল্প নির্ভর একটি ছবি, আশা করছি দর্শকদের ভালো লাগবে।

আঁচল বলেন, ডিপজল ভাইয়ের সাথে এটাই আমার প্রথম কাজ। আর ছবির গল্পটি দারুণ, শিক্ষনীয় অনেক কিছু আছে। আশা করি, ছবিটি সবার ভালো লাগবে।

উল্লেখ্য, ঢালিউডের মুভিলর্ডখ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। প্রতি মাসে একটি করে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি। শুধু ঘোষণাতেই আটকে নেই এই প্রযোজক। ইতোমধ্যে শেষ করেছেন ‘মানুষ হলো অমানুষ’, ‘বাংলার হারকিউলিস’, ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমার কাজ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

‘যাযাবর’-এর শুটিংয়ে দুর্ঘটনা, আহত ওমর মালিক
কণ্ঠ থামিয়ে দেওয়ার অধিকার কারও নেই: আবীর চৌধুরী
নাম বদলে সিনেমা জমা, মনজুরুল ইসলাম মেঘের জালিয়াতি প্রকাশ্যে
বক্স অফিসেই ফিরবে সিনেমার সুদিন
ঐশ্বরিয়ার পার্বতী লুকে রাজ রিপা
সনি রহমান ও বৃষ্টি চৌধুরীকে নিয়ে ‘মন পাখি’

আরও খবর