Header Border

ঢাকা, রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ৩১.৩৪°সে

ঈদে এটিএনে ডনে’র একক সংগীতানুষ্ঠান

ঈদুল আজহাতে এটিএন বাংলার পর্দায় একক সংগীতানুষ্ঠান ‘আমি কেমন কইরা ভুইল্যা যাবো’ নিয়ে হাজির হচ্ছেন এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)। গেল ঈদে একই চ্যানেলে তার একক সংগীতানুষ্ঠান হয়। এবার থাকছে শিল্পীর পাঁচটি গান। বিএফডিসির এটিএন বাংলার নিজস্ব ফ্লোরে গানগুলোর শুটিং করা হয়েছে। ঈদের চতুর্থ দিন রাত ১১টায় অনুষ্ঠানটি প্রচারিত হবে। আধুনিক ফোক ঘরানার গানগুলোর ৩টিই শিল্পীর নিজের লেখা ও সুরারোপিত। বাকি দুটির সুরকার বেলাল খান এবং যার একটি লিখেছেন সালাউদ্দিন সাগর; অপরটি শাহ কানিজ খাজিার লেখা। বর্তমান প্রেক্ষাপটের কথা চিন্তা করেই গানগুলো লেখা এবং সুর করা হয়েছে।

ঈদে নিজের অনুষ্ঠান প্রসঙ্গে ইকবাল ডন বলেন, ‘কতটা ভালো গেয়েছি সেটার বিবেচ্য-বিবেচনার ভার দর্শক-শ্রোতাদের হাতে। আশা করছি সংগীতানুরাগীদের মন ভরাতে পারব।’ শিল্পী ডনের গাওয়া ৫টি গান হল- ঘুম আসে না রাতে আমার দিবাস্বপ্ন দেখিরে, যেমন কইরা আনে নদী কূলের সর্বনাশ, আমি কেমন কইরা ভুইল্যা যাবো, পরাণে পরাণ বাইন্ধা, জন্মিলে মরিতে হয়।’

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

জুবিন গার্গের শেষ বাংলা গান ‘ফেলে আসা’ প্রকাশ
অন্তর্জালে অবমুক্ত হলো মেরিন মেরির ‘লেট নাইট’
মডেল পরিচয়েই স্বাচ্ছন্দ্য, অভিনয়ে নিয়মিত সাবরিনা সাবরিন
নতুন গানে মা-সন্তানের মেলবন্ধন
প্রকাশ পেল ইনা খান-আকাশের ‘ডালিম ঠোঁট’
মাহিন খানের নতুন চমক ‘প্রেমের ভাইরাস’

আরও খবর