Header Border

ঢাকা, মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ৩২.৮১°সে

গোলাপ কুঁড়ি যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে চাইনিজ রান্না ও বিউটিফিকেশন কোর্স

যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় ‘গোলাপ কুঁড়ি যুব উন্নয়ন সংস্থা’ এর উদ্যোগে শুভ উদ্ধোধন হলো চাইনিজ রান্না ও বিউটিফিকেশন বিষয়ক অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স। এই কোর্সের মেয়াদ সাত দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব উন্নয়ন অধিদপ্তর, ঢাকা জেলা উপপরিচালক, বিরাজচন্দ্র সরকার।

সভাপতি হিসেবে থাকবেন শেখ নওশের আলী (যুব উন্নয়ন কর্মকর্তা, ধানমন্ডি থানা ইউনিট, ঢাকা)। ৭ দিনের কোর্সের প্রথম দিন উপস্থিত ছিলেন জনাব আবুল কালাম আজাদ (থানা যুব উন্নয়ন কর্মকর্তা, ধানমন্ডি থানা ইউনিট, ঢাকা)।

আরো উপস্থিত ছিলেন গোলাপ কুঁড়ি যুব উন্নয়ন সংস্থার সভাপতি সানজিদা জাহান রোজ। এছাড়া উপস্থিত ছিলেন গোলাপ কুঁড়ি যুব উন্নয়ন সংস্থার উপদেষ্টা নাজনিন সুলতানা তুলি ও অন্যান্য সদস্যরা। কোর্সটি ৩০ জন প্রশিক্ষনার্থী নিয়ে যাত্রা শুরু করে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নতুনদের সম্ভাবনায় আলোকিত ফ্যাশনের রানওয়ে
মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত মা সেলিনা আক্তার প্রিয়া
ভালোবাসা ও আত্মত্যাগের গল্পে একসঙ্গে রিপন খান, আঁখি চৌধুরী ও নাওমি
বিদেশের মাটিতে বাংলাদেশ লোক সাংস্কৃতিক তুলে ধরেছে শামীম
জন্মদিনে নতুন স্বপ্নের কথা জানালেন শান্তা ইসলাম
মডেল পরিচয়েই স্বাচ্ছন্দ্য, অভিনয়ে নিয়মিত সাবরিনা সাবরিন

আরও খবর