Header Border

ঢাকা, সোমবার, ১১ই মে, ২০২৬ ইং | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৪.৪৬°সে

ঈদের সিনেমা গলুই দেখতে সিনেমাহলে ভিড়

ঈদের সিনেমা গলুই দেখতে সিনেমাহলে উপচেপড়া ভিড়

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক নায়ক শাকিব খান। সরকারি অনুদানের সিনেমা ‘গলুই’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এ ছবির শুটিং হয়েছে জামালপুরের বিভিন্ন লোকেশনে। শুটিং দেখতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছিলেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক গৃহবধূ। পরে সেই গৃহবধূসহ পুরো পরিবার শাকিব খানের সঙ্গে দেখা করতে পেরেছিলেন।

এবার তারা দেখছেন শাকিবের পুরো সিনেমাটি। ঈদ উপলক্ষে ছবিটি মুক্তি পেয়েছে জামালপুরের বেশ কিছু অঞ্চলে। জেলার কেবলমাত্র নিয়মিত সিনেমা হল মেলান্দহের ‘আশা সিনেমা হল’। সেখানে মুক্তি পেয়েছে ছবিটি। আশা সিনেমা হল ছাড়াও ছবিটি বিশেষ উপায়ে মুক্তি দেয়া হয়েছে জামালপুর সদরের শিল্পকলা নতুন অডিটোরিয়াম ভবন (শীততাপ নিয়ন্ত্রিত), জামালপুরের ইসলামপুরে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়াম (শীততাপ নিয়ন্ত্রিত), জামালপুরের মাদারগঞ্জে নুরুন্নাহার মাল্টিপারপাস অডিটোরিয়াম (শীততাপ নিয়ন্ত্রিত) – এ। সবগুলোতেই প্রথম শো ছিল হাউজফুল। খুব উৎসাহ নিয়ে দর্শক সিনেমা দেখতে আসছেন।

ঈদের দিন ও গতকাল ঈদের দ্বিতীয় দিন সবগুলো শো ছিল হাউজফুল। শাকিব-পূজা জুটি সবার মন ছুঁয়েছে। সবগুলো হলে নারী দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরিচালকসূত্রে জানা যায় আগামীকাল শুক্রবার জামালপুরের হলগুলোতে বিভিন্ন প্রদর্শনীর সময় নায়িকা পূজাসহ গলুই টিম হাজির হবেন।

জামালপুর ছাড়াও রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স ছিল হাউজফুল। স্টার সিনেপ্লেক্সের অন্য শাখাগুলোতেও ছিল উপচে পড়া ভিড়। এদিকে সাভারের সেনা অডিটোরিয়ামেও গতকাল ছিল হাউজফুল শো। সেখানে সন্ধ্যার শো চলাকালীন হাজির হন নায়িকা পূজা চেরী, পরিচালক এসএ হক অলিকসহ ‘গলুই’ টিমের অনেকে। দর্শকের সঙ্গে এসময় মতবিনিময় করেন তারা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ট্রাব অ্যাওয়ার্ড পেলেন চিত্রনায়িকা প্রিয়মনি
গোপনে বিয়ে সারলেন চিত্রনায়িকা হুমাইরা সুবাহ
পূজা চেরির পলিটিক্সের শিকার রাজ রিপা
১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘আতরবিবিলেন’
‘আতরবিবিলেন’-এর গান ‘তোরই মায়ায়’ প্রকাশ
আজ ঢাকাই সিনেমার ভয়ংকর খলনায়ক ডিপজলের জন্মদিন

আরও খবর