Header Border

ঢাকা, শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৫.৯৬°সে

হ্যাপি ওয়ার্ল্ড থেকে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা

গত শনিবার রাজধানীর একটি তিন তারকা হোটেলে অনুষ্ঠিত হয়ে গেলো সাংস্কৃতিক জগতের ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে গঠিত ক্লাব ‘হ্যাপি ওয়ার্ল্ড’ কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। হ্যাপি ওয়ার্ল্ড এর সভাপতি চিত্রনায়ক অনিক রহমান অভির সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা, চিত্রনায়িকা মিষ্টি মারিয়া, চিত্রনায়িকা আদ্রিকা এনি, সানন্দা বিউটি পার্লার এর কর্ণধার শামিমা আক্তার কুসুম সহ শোবিজ ও অন্যান্য জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উক্ত মিলনমেলায় বিভিন্ন সেক্টরের উদ্যোক্তাদের অনুপ্রেরণা দিতে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। হ্যাপি ওয়ার্ল্ড নিয়ে চিত্রনায়ক অনিক রহমান অভি বলেন, ‘হ্যাপি ওয়ার্ল্ড মূলত শোবিজ ও অন্যান্য জগতের সফল উদ্যোক্তাদের নিয়ে গঠিত একটি ক্লাব, আমাদের এই ক্লাব থেকে সামাজিক উন্নয়ন মূলক কার্যক্রম, শিক্ষা ও মানবতার সেবা মূলক কার্যক্রম, মাসিক পত্রিকা প্রকাশ, চলচ্চিত্র ও নাটক নির্মাণ সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবো’।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

‘যাযাবর’-এর শুটিংয়ে দুর্ঘটনা, আহত ওমর মালিক
কণ্ঠ থামিয়ে দেওয়ার অধিকার কারও নেই: আবীর চৌধুরী
নাম বদলে সিনেমা জমা, মনজুরুল ইসলাম মেঘের জালিয়াতি প্রকাশ্যে
বক্স অফিসেই ফিরবে সিনেমার সুদিন
ঐশ্বরিয়ার পার্বতী লুকে রাজ রিপা
সনি রহমান ও বৃষ্টি চৌধুরীকে নিয়ে ‘মন পাখি’

আরও খবর