Header Border

ঢাকা, শুক্রবার, ১লা মে, ২০২৬ ইং | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২২.৮৭°সে

প্রশংসা কুড়াচ্ছে সাজু’র ‘মৃত্যুদূত’

এ প্রজন্মের অভিনেতা আহমেদ সাজু তার দুর্দান্ত অ্যাকশন অভিনয়ের মাধ্যমে দর্শক মন জয় করেছেন সদ্য মুক্তিপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মৃত্যুদূত’–এ। ছবিটি পরিচালনা ও চিত্রনাট্য করেছেন সোহানূর রহমান।

সম্পূর্ণ শুটিং হয়েছে সিরাজগঞ্জের গ্রামীণ প্রেক্ষাপটে। সিনেমায় সমাজের বাস্তবতা, অন্যায়ের বিরুদ্ধে লড়াই ও ন্যায়ের বিজয়কে উপজীব্য করা হয়েছে। সাজুর পাশাপাশি অভিনয় করেছেন লিটু করিম, উল্কা, রাজসহ একাধিক তরুণ শিল্পী। তবে সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছেন আহমেদ সাজু তার প্রাণবন্ত অ্যাকশন দৃশ্যের জন্য।

“মৃত্যুদূত” মুক্তির পর ইউটিউব চ্যানেল আহমেদ সাজু ড্রামা ও ফেসবুক পেইজ আহমেদ সাজু’স ক্রেশন–এ প্রকাশিত হয়। অনলাইন দর্শকদের মধ্যে এটি ব্যাপক সাড়া ফেলেছে-হাজার হাজার ভিউ ও মন্তব্যের মাধ্যমে প্রতীয়মান হয়েছে এর জনপ্রিয়তা।

পরিচালক সোহানূর রহমান জানিয়েছেন, ইতিবাচক সাড়ায় তিনি শিগগিরই শুরু করবেন ‘মৃত্যুদূত ২’–এর কাজ। থাকবে আরও চমকপ্রদ কাহিনি ও অ্যাকশন।

এদিকে আহমেদ সাজু বলেন, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মৃত্যুদূত’ আমার অভিনয় জীবনে নতুন দিগন্ত। দর্শকের ভালোবাসা আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজের অনুপ্রেরণা দেবে।

বাংলাদেশি অ্যাকশন চলচ্চিত্রের ধারায় ‘মৃত্যুদূত’যোগ করেছে নতুন মাত্রা, যার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তরুণ অভিনেতা আহমেদ সাজু।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

চরিত্রের ভিন্নতায় বাজিমাত করতে চান জুয়েল জহুর
মঞ্চ থেকে পর্দা-শোবিজে উজ্জ্বল হতে চলেছেন মুসকান
প্রকাশ পেল ‘খান বাড়িতে বাবুল মাস্টার’
শোবিজে নিজের অবস্থান গড়তে চান জাফরিন সাজ
লাক্স সুপারস্টার চ্যাম্পিয়ন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা
ছোটপর্দা থেকে বড়পর্দায় কাশফিয়া চৌধুরী

আরও খবর