Header Border

ঢাকা, শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ৩০.৬১°সে

জুবিন গার্গের শেষ বাংলা গান ‘ফেলে আসা’ প্রকাশ

প্রয়াণের এক বছর পর প্রকাশ পেল ভারতের কিংবদন্তি শিল্পী জুবিন গার্গের কণ্ঠে গাওয়া অপ্রকাশিত শেষ বাংলা গান ‘ফেলে আসা’। জুবিন গার্গের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন এই সময়ের বাংলাদেশি কন্ঠশিল্পী রত্না সাহা।

জুবিন গার্গের ‘ফেলে আসা’ গান প্রকাশের মধ্য দিয়ে তাঁর ভক্তদের সামনে ফিরে এসেছে শিল্পীর স্মরণীয় সৃষ্টির আরেকটি অধ্যায়। গানটি প্রকাশের দিনটি তাঁর প্রয়াণের প্রথম বার্ষিকীর সঙ্গে মিলে যাওয়ায় গানটি ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

গানটির কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। সুর করেছেন রিজওয়াইন ইয়াসিন। সংগীতায়োজন করেছেন শুভায়ু ভট্টাচার্য। পাভেল মাহমুদ জয়ের পরিচালনায় নির্মিত মিউজিক ভিডিওচিত্রে অভিনয় করেছেন তারেক জামান ও ফারিয়া ইসলাম।

১৯ সেপ্টেম্বর থেকে গানটির মিউজিক ভিডিও দেখা যাচ্ছে কণ্ঠশিল্পী রত্না সাহার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘রত্না সাহা’-তে। প্রকাশের পর থেকেই জুবিন গার্গের ভক্ত ও সংগীতপ্রেমীদের মধ্যে গানটি নিয়ে আগ্রহ দেখা গেছে।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম জনপ্রিয় শিল্পী জুবিন গার্গ বহুভাষায় গান গেয়ে শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছিলেন। বাংলা ভাষাতেও তাঁর বেশ কিছু জনপ্রিয় গান রয়েছে। তাঁর কণ্ঠে গাওয়া ‘ফেলে আসা’ সেই ধারারই একটি নতুন সংযোজন, যা তাঁর মৃত্যুর পর প্রথমবারের মতো শ্রোতাদের সামনে এলো।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় দুর্ঘটনার শিকার হয়ে ৫২ বছর বয়সে মারা যান জুবিন গার্গ। তাঁর আকস্মিক প্রয়াণে ভারতসহ বিভিন্ন দেশের সংগীতাঙ্গনে নেমে আসে শোকের ছায়া। মৃত্যুর এক বছর পর তাঁর কণ্ঠের অপ্রকাশিত এই গান প্রকাশ পাওয়ায় আবারও স্মরণ করা হচ্ছে এই শিল্পীকে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

অন্তর্জালে অবমুক্ত হলো মেরিন মেরির ‘লেট নাইট’
মডেল পরিচয়েই স্বাচ্ছন্দ্য, অভিনয়ে নিয়মিত সাবরিনা সাবরিন
নতুন গানে মা-সন্তানের মেলবন্ধন
প্রকাশ পেল ইনা খান-আকাশের ‘ডালিম ঠোঁট’
মাহিন খানের নতুন চমক ‘প্রেমের ভাইরাস’
প্রকাশিত হলো নুসরাত ফারিয়ার ‘লোকে বলে’

আরও খবর