Header Border

ঢাকা, রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ৩০.৮৩°সে

প্রকাশিত হলো নুসরাত ফারিয়ার ‘লোকে বলে’

গ্ল্যামার আর পারফরম্যান্সে দুই বাংলা মাতানো চিত্রনায়িকা ও সংগীতশিল্পী নুসরাত ফারিয়া দীর্ঘ বিরতির পর আবারও নতুন গান নিয়ে ফিরছেন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রকাশ

পেয়েছে তার বহুল প্রতীক্ষিত ফোক-পপ ঘরানার গান ‘লোকে বলে’। এই গানের মাধ্যমে প্রথমবার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরের সুরে কণ্ঠ দিলেন নুসরাত ফারিয়া। গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন এবং মিক্স-মাস্টার করেছেন অভিষেক ঘটক।

প্রকাশিত গানে ফুয়াদ আল মুক্তাদিরের জমকালো এন্ট্রি এবং পরবর্তীতে চিরচেনা গ্ল্যামারাস লুকে নুসরাত ফারিয়ার উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে।পুরো গানজুড়ে ফারিয়াকে একাধিক আকর্ষণীয় লুকে দেখা গেছে। একদিকে রেড কার্পেট স্টাইলের ওয়ান-শোল্ডার পোশাক, অন্যদিকে উৎসবমুখর পরিবেশে লেহেঙ্গা পরে তার চেনা ছন্দের নাচের দৃশ্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি শেয়ার করে নুসরাত ফারিয়া লিখেছেন, ‘ঈদ মুবারক’। গানটির চোখ ধাঁধানো মিউজিক ভিডিওর কোরিওগ্রাফি ও নির্দেশনা দিয়েছেন ভারতের জনপ্রিয় নির্মাতা বাবা যাদব। গানটি আজ মঙ্গলবার এসভিএফ মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

চিত্রনায়িকা হিসেবে ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ২০১৮ সালে ‘পটাকা’ গানটির মাধ্যমে সংগীতাঙ্গনে গায়িকা হিসেবে ডেবিউ করেন নুসরাত ফারিয়া। এরপর একে একে তার কণ্ঠ ও পারফরম্যান্সে মুক্তি পায় ‘আমি চাই থাকতে’, ‘হাবিবি’ এবং ‘বুঝি না তো তাই’-এর মতো সুপারহিট সব ডান্স ট্র্যাক। প্রতিটি গানই কোটি কোটি ভিউ পেয়ে শ্রোতাদের মাঝে তুমুল জনপ্রিয়তা পায়।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মডেল পরিচয়েই স্বাচ্ছন্দ্য, অভিনয়ে নিয়মিত সাবরিনা সাবরিন
ঢাকা থেকে কুমিল্লা ১০০ কিলোমিটার: প্রতিটি পদক্ষেপই পরিবর্তনের জন্য
নতুন গানে মা-সন্তানের মেলবন্ধন
প্রকাশ পেল ইনা খান-আকাশের ‘ডালিম ঠোঁট’
মাহিন খানের নতুন চমক ‘প্রেমের ভাইরাস’
ঈদে প্রকাশ পাচ্ছে বিপ্লবের সুরে তানজিনা রুমার নতুন গান ‘তারপর’

আরও খবর