Header Border

ঢাকা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ ইং | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ২৬.১৬°সে

স্বীকৃতি পেল কক্সবাজার ফিল্ম সোসাইটি

পর্যটন নগরী কক্সবাজারে চলচ্চিত্রচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। সরকারি নিবন্ধন লাভ করেছে চলচ্চিত্রপ্রেমীদের সংগঠন ‘কক্সবাজার ফিল্ম সোসাইটি’। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে সংগঠনটিকে নিবন্ধন দেওয়া হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সংগঠনের সভাপতি মোহাম্মদ সাহেদের কাছে নিবন্ধন সনদ হস্তান্তর করা হয়। সংগঠনটির নিবন্ধন নম্বর এফসি-০৯।
সরকারি স্বীকৃতি পাওয়াকে চলচ্চিত্রচর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংগঠনের নেতৃবৃন্দ। তাদের মতে, এর ফলে কক্সবাজারে সুস্থধারার চলচ্চিত্র প্রদর্শন, উৎসব আয়োজন, সেমিনার ও কর্মশালাসহ বিভিন্ন কার্যক্রম আরও পরিকল্পিতভাবে পরিচালনা করা সম্ভব হবে।
সভাপতি মোহাম্মদ সাহেদ বলেন, ‘কক্সবাজারে চলচ্চিত্র সংস্কৃতির বিকাশ ঘটানোই আমাদের অন্যতম লক্ষ্য। নতুন প্রজন্মকে চলচ্চিত্র নির্মাণ, অভিনয়, চিত্রনাট্য ও নির্দেশনার সঙ্গে যুক্ত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।’
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও কণ্ঠশিল্পী আরিয়ানা ইফতি বলেন, চলচ্চিত্রের মাধ্যমে কক্সবাজারের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনসংগ্রাম দেশ-বিদেশের দর্শকদের সামনে তুলে ধরতে তারা কাজ করবেন।
নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতে দেশি-বিদেশি চলচ্চিত্র প্রদর্শন, চলচ্চিত্র উৎসব, আলোচনা, প্রশিক্ষণ, কর্মশালা ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে গুরুত্ব দেওয়া হবে। উল্লেখ্য, কক্সবাজারে সরকারি নিবন্ধিত চলচ্চিত্রভিত্তিক সংগঠন এখন দুটি—কক্সবাজার ফিল্ম ক্লাব ও কক্সবাজার ফিল্ম সোসাইটি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নিবন্ধন পেল বেঙ্গল ফিল্ম সোসাইটি
ঢাকা থেকে কুমিল্লা ১০০ কিলোমিটার: প্রতিটি পদক্ষেপই পরিবর্তনের জন্য
প্রকাশিত হলো নুসরাত ফারিয়ার ‘লোকে বলে’
ছিনতাইকারীর কবলে পরিচালক সোহেল খান
নব্বইয়ের আবেগে আসছে লাভ ৯৬
জিন্দা পার্কে ফেন্সি লিমিটেডের মিলনমেলা

আরও খবর