Header Border

ঢাকা, শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ২৮.৭৮°সে

‘যাযাবর’-এর শুটিংয়ে দুর্ঘটনা, আহত ওমর মালিক

গাজীপুরের গহিন জঙ্গলে গত এক সপ্তাহ ধরে চলছে তানভীর হাসান পরিচালিত সিনেমা ‘যাযাবর’-এর শুটিং। এরই মধ্যে সিনেমাটির একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন অভিনেতা ওমর মালিক। দুর্ঘটনার পর তাকে গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন এই অভিনেতা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টানা ৩৬ ঘণ্টা শুটিংয়ে অংশ নেওয়ার পর গতকাল একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন ওমর মালিক। দৃশ্যটির শুটিং চলাকালে হঠাৎ দুর্ঘটনার শিকার হন তিনি। এতে আহত হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

‘যাযাবর’ সিনেমায় দুর্ধর্ষ এক পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন ওমর মালিক। দুর্ঘটনার বিষয়ে পরিচালক তানভীর হাসান বলেন, “ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্য সাধারণত ডামি শিল্পীর মাধ্যমে ধারণ করা হয়। তবে এই দৃশ্যটিতে ওমর মালিক নিজেই অংশ নিয়েছিলেন। শট দেওয়ার সময় হঠাৎ দুর্ঘটনাটি ঘটে। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।”

পরিচালক জানান, বর্তমানে ওমর মালিকের শারীরিক অবস্থা ভালো এবং চিকিৎসা শেষে তিনি সুস্থ আছেন।

গাজীপুরের দুর্গম এলাকায় সিনেমাটির শুটিং চলছে। টানা শুটিংয়ের পাশাপাশি সেখানে বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্যের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সিনেমাটির বাকি দৃশ্যের শুটিং সম্পন্ন করা হবে।

সিনে মিডিয়ার ব্যানারে নির্মিত ‘যাযাবর’ সিনেমায় ওমর মালিক ছাড়াও অভিনয় করছেন সজল নূর, ভাবনা, ইভান সাইর, ক্যামেলিয়া, শেখ চাঁদনী, শহিদুজ্জামান সেলিমসহ আরও অনেকে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

কণ্ঠ থামিয়ে দেওয়ার অধিকার কারও নেই: আবীর চৌধুরী
নাম বদলে সিনেমা জমা, মনজুরুল ইসলাম মেঘের জালিয়াতি প্রকাশ্যে
বক্স অফিসেই ফিরবে সিনেমার সুদিন
ঐশ্বরিয়ার পার্বতী লুকে রাজ রিপা
সনি রহমান ও বৃষ্টি চৌধুরীকে নিয়ে ‘মন পাখি’
নায়করাজের স্মৃতিতে আবিরের আবেগঘন স্মরণ

আরও খবর