Header Border

ঢাকা, রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ২৭.৫৩°সে

নিবন্ধন পেল বেঙ্গল ফিল্ম সোসাইটি

বাংলা চলচ্চিত্রের প্রচার, প্রসার, বিকাশ ও মানোন্নয়নের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা বেঙ্গল ফিল্ম সোসাইটি এবার সরকারি নিবন্ধন পেয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে সংগঠনটির নিবন্ধন সম্পন্ন হয়েছে।
চলচ্চিত্র নির্মাতা ও সংগঠক জীবন শাহাদাতের আবেদনের পরিপ্রেক্ষিতে গঠিত হয়েছে বেঙ্গল ফিল্ম সোসাইটি। সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন গীতিকার ও নাট্যকার অনুরূপ আইচ। বাংলা চলচ্চিত্রের প্রতি দর্শকের আগ্রহ বাড়ানো, চলচ্চিত্রচর্চাকে আরও বিস্তৃত করা এবং দেশের চলচ্চিত্রকে এগিয়ে নিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান আব্দুর রহমানের কাছ থেকে নিবন্ধনের সনদ গ্রহণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক জীবন শাহাদাত।
নিবন্ধন পাওয়ার পর জীবন শাহাদাত বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলচ্চিত্র সংসদ আইন ২০১১ মেনে বাংলাদেশ তথা পৃথিবীর সব বাংলা ভাষাভাষী মানুষের কাছে বাংলা চলচ্চিত্রের প্রচার, প্রসার, বিকাশ ও মানোন্নয়নের লক্ষ্যে কাজ করতে চাই। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
তিনি আরও বলেন, ‘চলচ্চিত্র সংগঠনগুলোকে নিবন্ধনের আওতায় আনতে উৎসাহিত করা এবং নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে পূর্ণ সহযোগিতা পাওয়ায় চলচ্চিত্রের স্বার্থে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান ভাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাই।’
বেঙ্গল ফিল্ম সোসাইটির সংশ্লিষ্টরা জানান, সরকারি নিবন্ধন পাওয়ার মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালনার সুযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতে বাংলা চলচ্চিত্রের উন্নয়ন ও চলচ্চিত্রপ্রেমীদের সম্পৃক্ত করে নানা ধরনের সাংস্কৃতিক ও চলচ্চিত্রভিত্তিক উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

‘ফেস অফ টুমোরো ২০২৬’-এ সাফল্য, নতুন স্বপ্ন নিয়ে মুনমুনের পথচলা
স্বীকৃতি পেল কক্সবাজার ফিল্ম সোসাইটি
ঢাকা থেকে কুমিল্লা ১০০ কিলোমিটার: প্রতিটি পদক্ষেপই পরিবর্তনের জন্য
প্রকাশিত হলো নুসরাত ফারিয়ার ‘লোকে বলে’
ছিনতাইকারীর কবলে পরিচালক সোহেল খান
নব্বইয়ের আবেগে আসছে লাভ ৯৬

আরও খবর