Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ২৫.৯°সে

মাহিন খানের নতুন চমক ‘প্রেমের ভাইরাস’

এই সময়ের জনপ্রিয় মডেল মাহিন খান ও মাহি জুটি ফের আলোচনায়। গ্ল্যামারাস লুক আর রোমান্টিক রসায়ণ নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন তারা । ‘প্রেমের ভাইরাস’ শিরোনামের নতুন একটি মিউজিক ভিডিওর মাধ্যমে আবারও পর্দায় ফিরছেন এই জুটি। পিপিজে মিউজিকের ব্যানারে শিগগিরই গানটি মুক্তি পেতে যাচ্ছে।

গানটি নিয়ে ইতোমধ্যে বেশ উত্তেজনা তৈরি হয়েছে। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী লিহাত লেমিস ও এসকে সানু। গানটির কথা লিখেছেন রাসেল কবির। সুর ও সংগীত আয়োজনে এসকে সানু। সংগীত পরিচালনায় ছিলেন শিবলু মাহমুদ। চমৎকার কথা ও সুরের মেলবন্ধনে গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
মিউজিক ভিডিওটির নির্মাণশৈলীতে নতুনত্ব রেখেছেন নির্মাতা জয়রাফি। ভিডিওতে মাহিন ও মাহির রসায়ণ দর্শকদের মুগ্ধ করবে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে প্রকাশিত পোস্টারে এই জুটিকে অত্যন্ত রঙিন ও গ্ল্যামারাস লুকে দেখা গেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।
মাহিন খানের ক্যারিয়ারের ঝলক: শোবিজে নিয়মিত কাজ করে আসা মডেল ও অভিনেতা মাহিন খান এরই মধ্যে তার অভিনয় ও পারফরম্যান্স দিয়ে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। শেরপুরের ছেলে মাহিন বেড়ে উঠেছেন ঢাকায়। ২০২১ সালে সাইফুল ইসলামের পরিচালনায় কাজী শুভ ও বর্ণা তালুকদারের গাওয়া ‘রুপের বন্যা’ গানটির মাধ্যমে মিউজিক ভিডিওর জগতে পথচলা শুরু করেন তিনি।
অদম্য এই শিল্পী ২০২১ সালে স্নাতক সম্পন্ন করার পর থেকেই নিয়মিত কাজ করছেন মিডিয়াতে। এখন পর্যন্ত তিনি প্রায় ১০টি নাটক এবং ১৫০টিরও বেশি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। সব মিলিয়ে ‘প্রেমের ভাইরাস’ মাহিন খানের ক্যারিয়ারে আরেকটি সফল সংযোজন হতে যাচ্ছে বলে মনে করছেন বিনোদন বিশ্লেষকরা। পিপিজে মিউজিকের ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন প্ল্যাটফর্মে গানটি উপভোগ করতে পারবেন দর্শক। সংশ্লিষ্ট সকলের জন্য শুভকামনা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ফ্যাশনে ঐতিহ্যের নতুন রূপ দিচ্ছেন অর্ণব
নৃত্য একাডেমি নিয়ে নমিরার নতুন উদ্যোগ
মাটির গানের স্বীকৃতি পেলেন বাউলশিল্পী রুমী
বাউলসাধনায় স্বীকৃতি পেলেন রুমি সরকার
নিরাপদ ও আধুনিক নৌ খাত গড়ার অঙ্গীকারে বিশ্ব নৌ দিবস
শাহরিয়ার-সুমির হাত ধরে খিলগাঁওয়ে প্রো এক্স সিগনেচারের যাত্রা শুরু

আরও খবর