Header Border

ঢাকা, মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ৩০.০১°সে

নিজেকে বড় শিল্পী হিসেবে গড়তে চান তাজ নাহার পাখি

তাজ নাহার পাখি নতুন প্রজন্মের একজন উদীয়মান ব্র্যান্ড প্রমোটার ও পারফর্মার। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে ফ্যাশন ও ব্র্যান্ড প্রমোশনের জগতে তাঁর পথচলা শুরু হয়। অল্প সময়ের মধ্যেই ধারাবাহিক কাজ, আত্মবিশ্বাসী উপস্থাপন এবং পেশাদার মনোভাবের কারণে তিনি দর্শক ও ব্র্যান্ড সংশ্লিষ্টদের নজর কাড়তে সক্ষম হন।
ড্রেসের লাইভ গাউন, শাড়ি ও থ্রি-পিসের লাইভ প্রমোশনে তাজ নাহার পাখির উপস্থিতি আলাদা করে চোখে পড়ে। ভালো লাগা থেকে এই মাধ্যমে আসলেও ধীরে ধীরে তা তাঁর নিয়মিত কাজের ক্ষেত্র হয়ে ওঠে। এই যাত্রায় পরিবারের পূর্ণ সমর্থন ছিল তাঁর সবচেয়ে বড় শক্তি। বিশেষ করে তাঁর মা ও বড় বোনের সহযোগিতা ও অনুপ্রেরণাই তাঁকে সামনে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট।
গত দুই বছরে তাজ নাহার পাখি ৪০টিরও বেশি ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ইউনিক কালেকশন বিডি, নারী কাব্য, সিফন এবং গ্লামার ইনসাইড। প্রতিটি ব্র্যান্ডের ক্ষেত্রে তিনি নিজস্ব উপস্থাপনা ও সাবলীলতা দিয়ে পণ্যের বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করেন, যা ক্রেতা ও দর্শকদের কাছে ইতিবাচক সাড়া ফেলেছে।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাজ নাহার পাখি বলেন, আগামী এক বছরের মধ্যে নিজেকে একজন বড় আর্টিস্ট হিসেবে প্রতিষ্ঠিত দেখতে চান তিনি। তাঁর লক্ষ্য, দেশের প্রতিটি মানুষ যেন তাঁকে চেনে ও জানে। এমন একটি অবস্থান তৈরি করতে চান, যাতে তাঁর কাজ ও অর্জন নিয়ে মানুষ গর্ব অনুভব করে। পাশাপাশি তিনি টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন এবং অভিনয়ের মাধ্যমে নিজেকে নতুনভাবে তুলে ধরতে চান।
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় জন্ম ও বেড়ে ওঠা তাজ নাহার পাখি বর্তমানে University of Scholars-এর ইংরেজি বিভাগের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি নিজের লক্ষ্য ও স্বপ্ন বাস্তবায়নে নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি।
অল্প সময়ের যাত্রায় স্পষ্ট লক্ষ্য, পরিশ্রম ও আত্মবিশ্বাসকে সঙ্গী করে এগিয়ে চলেছেন তাজ নাহার পাখি। ভবিষ্যতে ফ্যাশন প্রমোশন, টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনে তাঁকে আরও বড় পরিসরে দেখা যাবে—এমন প্রত্যাশাই করছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ভালোবাসা ও আত্মত্যাগের গল্পে একসঙ্গে রিপন খান, আঁখি চৌধুরী ও নাওমি
বিদেশের মাটিতে বাংলাদেশ লোক সাংস্কৃতিক তুলে ধরেছে শামীম
জন্মদিনে নতুন স্বপ্নের কথা জানালেন শান্তা ইসলাম
মডেল পরিচয়েই স্বাচ্ছন্দ্য, অভিনয়ে নিয়মিত সাবরিনা সাবরিন
রূপ আর মেধার মেলবন্ধন নওরিন
পর্দার আড়ালের প্রতিভা খোঁজায় এ আর পিয়াস

আরও খবর