Header Border

ঢাকা, রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল) ৩২.৮৯°সে

শিফা গ্রুপের নতুন উদ্যোগ, মাওনায় ৫ তারকা হোটেল প্রজেক্ট ‘দ্যা গ্র্যান্ড ক্রাউন’

 গুলশানের একটি  রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে শিফা প্রপার্টিজ লিমিটেড-এর প্রি-লঞ্চিং ও দোয়া মাহফিল। বুধবার (৮ এপ্রিল ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, ম্যানেজমেন্ট টিম, ডিরেক্টরবৃন্দ, আমন্ত্রিত অতিথি ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় শিফা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান শিফা প্রপার্টিজ লিমিটেড-এর প্রথম মেগা প্রজেক্ট ‘দ্য গ্র্যান্ড ক্রাউন’-এর নাম। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এটি একটি ৫ তারকা মানের হোটেলভিত্তিক আধুনিক মেগা প্রজেক্ট, যার লোকেশন গাজীপুর জেলার শ্রীপুরের মাওনা এলাকায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিফা গ্রুপের চেয়ারম্যান এইচ এম জসিম উদ্দিন জয়।

উপস্থিত ছিলেন যারা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিফা প্রপার্টিজ লিমিটেডের

মোঃ শামিম হোসেন, ম্যানেজিং ডিরেক্টর

মোঃ মেহেদী হাসান বাবুল, ডিরেক্টর

মোঃ সাইফুল ইসলাম পাপ্পু, মার্কেটিং ডিরেক্টর

মোঃ মিকাইল হোসেন, ডিরেক্টর

সুজন শিকদার, ডিরেক্টর

মোঃ রফিকুল ইসলাম বকুল, ডিরেক্টর

মোঃ কবির মোল্লা, ডিরেক্টর

মোঃ রিজভী আহমেদ, ফাইন্যান্স ডিরেক্টর।

চেয়ারম্যানের বক্তব্য

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এইচ এম জসিম উদ্দিন জয় বলেন, শিফা প্রপার্টিজ লিমিটেডের যাত্রা শুধু একটি ব্যবসায়িক উদ্যোগ নয়, এটি আমাদের একটি দীর্ঘমেয়াদি স্বপ্নের বাস্তবায়ন। ‘দ্যা গ্র্যান্ড ক্রাউন’ হবে এমন একটি প্রজেক্ট, যা আতিথেয়তা, আধুনিকতা ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি করবে।
তিনি আরও বলেন, আমরা চাই, দেশের ভেতরে আন্তর্জাতিক মানের অবকাঠামো ও সেবার নতুন দৃষ্টান্ত গড়ে তুলতে। গাজীপুরের মাওনা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা, তাই এই লোকেশনকে ঘিরেই আমরা বড় পরিসরে পরিকল্পনা করেছি।

 

ম্যানেজিং ডিরেক্টরের বক্তব্য

মোঃ শামিম হোসেন বলেন,শিফা প্রপার্টিজের প্রথম মেগা প্রজেক্ট হিসেবে ‘দ্যা গ্র্যান্ড ক্রাউন’ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এমন একটি প্রজেক্ট নিয়ে কাজ করছি, যা শুধু একটি হোটেল হবে না, বরং এটি হবে আভিজাত্য, আরাম ও মানসম্মত সেবার সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ গন্তব্য।
তিনি জানান, “আমাদের লক্ষ্য হলো বিনিয়োগকারী ও গ্রাহকদের আস্থা অর্জন করা এবং একটি টেকসই ও আধুনিক প্রপার্টি ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা।

মার্কেটিং ডিরেক্টরের বক্তব্য

মোঃ সাইফুল ইসলাম পাপ্পু বলেন, বর্তমান সময়ে মানুষ শুধু ভবন নয়, একটি ব্র্যান্ডেড লাইফস্টাইল খোঁজে। ‘দ্যা গ্র্যান্ড ক্রাউন’ সেই চাহিদাকে সামনে রেখেই পরিকল্পনা করা হয়েছে। আমরা বিশ্বাস করি, এটি ভবিষ্যতে দেশের অন্যতম আকর্ষণীয় প্রপার্টি ও হসপিটালিটি প্রজেক্টে পরিণত হবে।
তিনি আরও বলেন, “শিগগিরই আমরা আনুষ্ঠানিকভাবে আরও বিস্তারিত তথ্য, সুযোগ-সুবিধা ও বিনিয়োগ পরিকল্পনা সবার সামনে তুলে ধরব।

ডিরেক্টরদের প্রত্যাশা

অনুষ্ঠানে অন্যান্য ডিরেক্টররাও প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনা ও সফলতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তারা জানান, শিফা প্রপার্টিজ লিমিটেড একটি বিশ্বাসযোগ্য, আধুনিক ও মানসম্পন্ন রিয়েল এস্টেট ও হসপিটালিটি ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চায়।

দোয়া মাহফিলে সফলতা কামনা

প্রি-লঞ্চিং শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে ‘দ্যা গ্র্যান্ড ক্রাউন’ প্রজেক্টের সফলতা, প্রতিষ্ঠানের অগ্রগতি এবং সংশ্লিষ্ট সকলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
শিফা গ্রুপ সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ‘দ্যা গ্র্যান্ড ক্রাউন’ হবে শিফা প্রপার্টিজ লিমিটেডের জন্য এক নতুন মাইলফলক এবং ভবিষ্যতে দেশের হসপিটালিটি ও প্রপার্টি খাতে একটি উল্লেখযোগ্য সংযোজন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ওটিটিতে আসছে ‘শব্দহীন যন্ত্রণা’
ডিটেকটিভ চরিত্রে আলোচনা সিফাত নুসরাত
মৌলিক সৃষ্টির পথেই শিমলার সংগীতযাত্রা
সাত বছরের অপেক্ষার অবসানে শামসুল আলমের অবদান
বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’
ঈদ মেলায় ফ্যাশনের নতুন ঠিকানা আনিরা ওয়ার্ল্ড

আরও খবর