Header Border

ঢাকা, শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৫.৯৬°সে

প্রেমের আকুলতায় নতুন মিউজিক ভিডিও ‘আগুন’

তরুণ গীতিকার ও নির্মাতা মামুন আফনান রুমির পরিচালনায় ‘আগুন’ শিরোনামের একটি গানচিত্র প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কণ্ঠশিল্পী মেরিন মেরীর ইউটিউব চ্যানেল ‘মেরিন মেরী’। গতকাল (১১ এপ্রিল) রাজধানীর একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিক ভাবে চ্যানেলটির উদ্বোধন করা হয়।

নির্মাতা মামুন আফনান রুমির সাথে মডেল আঞ্জুমান মেহজাবিন ।

‘আগুন লাগাইছো এ পরানে’ এমন আবেগঘন কথায় নির্মিত গানটিতে নতুম প্রেমের গভীর অনুভূতি তুলে ধরা হয়েছে। সালাউদ্দিন সাগরের কথায় গানটির সুর করেছেন সজিব দাশ এবং সংগীতায়োজন করেছেন জুয়েল দাশ।

নূহরাজ চৌধুরীর নৃত্য পরিচালনায় নির্মিত মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন চিত্রনায়ক শিশির সরদার ও আঞ্জুমান মেহজাবিন। চিত্রগ্রহণে ছিলেন এলাহি হোসেন সোহাগ।

গানচিত্রটিতে মেরিন মেরীর কণ্ঠের পাশাপাশি নান্দনিক ভিজ্যুয়াল উপস্থাপন উপস্থিত অতিথি ও দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। গানটি প্রসঙ্গে কন্ঠশিল্পী মেরিন মেরী বলেন, ‘প্রেমের ভিন্নধর্মী এক অনুভূতি নিয়ে গানটি তৈরি করা হয়েছে। আশা করছি, এটি শ্রোতাদের ভালো লাগবে।’

পরিচালক মামুন আফনান রুমি বলেন, ‘আগুন গানটির ভিডিওতে আমরা একটি ব্যতিক্রমধর্মী ভিজ্যুয়াল উপস্থাপনার চেষ্টা করেছি। দর্শকরা এটি উপভোগ করবেন বলে বিশ্বাস করি।’

এদিকে, প্রকাশের পর থেকেই ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটি ইতিবাচক সাড়া পাচ্ছে। গানটি দেখতে ক্লিক করুন- https://youtu.be/xGM65K_q2c8?si=SsNLxuoneA-wISO4

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মাটির গানের স্বীকৃতি পেলেন বাউলশিল্পী রুমী
জুবিন গার্গের শেষ বাংলা গান ‘ফেলে আসা’ প্রকাশ
অন্তর্জালে অবমুক্ত হলো মেরিন মেরির ‘লেট নাইট’
মডেল পরিচয়েই স্বাচ্ছন্দ্য, অভিনয়ে নিয়মিত সাবরিনা সাবরিন
নতুন গানে মা-সন্তানের মেলবন্ধন
প্রকাশ পেল ইনা খান-আকাশের ‘ডালিম ঠোঁট’

আরও খবর