Header Border

ঢাকা, রবিবার, ১০ই মে, ২০২৬ ইং | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৪°সে

আসছে সাজু’র ধারাবাহিক নাটক ‘প্রবাসীর ফ্ল্যাট’

দেশের অন্যতম শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান কিউব হোল্ডিংয়ের প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে নতুন মেগা ধারাবাহিক নাটক ‘প্রবাসীর ফ্ল্যাট’। নাটকটি রচনা করছেন আহমেদ সাজু এবং পরিচালনায় থাকছেন লিটু করিম। নাটকটির দৃশ্যধারণ হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিভিন্ন মনোরম লোকেশনে।
প্রবাসীদের জীবনসংগ্রাম, কষ্টার্জিত অর্থের নিরাপদ বিনিয়োগ এবং আবাসন ব্যবসার নানা বাস্তবতা ঘিরেই এগোবে নাটকের গল্প। পাশাপাশি বিশ্বস্ত প্রতিষ্ঠানে বিনিয়োগের গুরুত্ব ও সচেতনতার বিষয়টিও নাটকের মাধ্যমে তুলে ধরা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নাটকটির ঘোষণা আসে কিউব হোল্ডিংয়ের নতুন প্রিমিয়াম আবাসন প্রকল্প ‘উচ্ছ্বাস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-কে, সড়ক-১৩–এ অবস্থিত প্রকল্প প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে রিয়েল এস্টেট ও মিডিয়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিউব হোল্ডিংয়ের কর্ণধার ও প্রযোজক সুজন শর্মা, প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মাহমুদুর রহমান সুমনসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। আরও উপস্থিত ছিলেন ফারুক আহমেদ, অনুভব মাহবুব, নুর ই আলম নয়ন, মিঠু, সুচনা শিখদার এবং নির্মাতা লিটু করিম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিহ্যাব–এর নবনির্বাচিত সভাপতি ড. আলী আফজাল, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, বসুন্ধরা গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক লিয়াকত হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক বিদ্যুৎ কুমার ভৌমিক, সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান এবং স্থপতি এম. ওয়াহিদ আসিফ।
অনুষ্ঠানের শেষপর্বে দোয়া ও মিলাদের মধ্য দিয়ে ‘উচ্ছ্বাস’ প্রকল্পের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ঈদে আসছে একক নাটক ‘হিয়ার মাঝে’
‘রঙ্গিলা বৈশাখ সম্মাননা’ পেলেন ইরা
চরিত্রের ভিন্নতায় বাজিমাত করতে চান জুয়েল জহুর
মঞ্চ থেকে পর্দা-শোবিজে উজ্জ্বল হতে চলেছেন মুসকান
প্রকাশ পেল ‘খান বাড়িতে বাবুল মাস্টার’
শোবিজে নিজের অবস্থান গড়তে চান জাফরিন সাজ

আরও খবর