Header Border

ঢাকা, সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ২৭.৩৩°সে

আশিক আরজু ও সানাই মাহবুবের ‘ললিপপ’

নির্মিত হলো এ এ মাল্টিমিডিয়ার ব্যানারে আশিক আরজু’র নতুন মিউজিক ভিডিও ‘ললিপপ’। গানটির গীতিকার সুদীপ কুমার দ্বীপ, মিউজিক ও সুরকার শামীম মাহমুদ। গানটিতে কন্ঠ দিয়েছেন মায়া মনি। সঙ্গীত পরিচালনা করেছেন শামীম আহমেদ। এতে মডেল হিসাবে আরজুর বিপরীতে কাজ করেছেন সানাই মাহবুব। মিউজিক ভিডিওটি কোরিওগ্রাফি করেছেন আসিফ ও মুন্না এবং পরিচালনা করেছেন আনোয়ার সিরাজী।

আনোয়ার সিরাজী বলেন, আমরা সুন্দর ভাবে মিউজিক ভিডিওটি ২৭ নভেম্বর রাজমোহন, নিউ মডেল টাউনের বিভিন্ন লোকেশনে শুটিংয়ের কাজ শেষ করেছি। এই গানটির কথা অনেক সুন্দর। আশা করি, মিউজিক ভিডিওটি দর্শকদের ভালো লাগবে।

মডেল আশিক আরজু বলেন, “দেশলাই” পরে সানাই মাহবুবের সাথে দ্বিতীয় কাজ এটি। আবারও দু’জনে সুন্দর একটি কাজ করলাম। গানের গল্পের রসায়নটা খুবই ভালো ছিলো। আজাদ ভাই কাজটা ধরে ধরে করার চেষ্টা করেছেন। আমার বিগত গান গুলো দর্শকরা ভালো ভাবে নিয়েছিলো , এই চিন্তা ধারাতে এবারের গানটিতে ও ভিন্ন ভাবে নিজেকে উপস্থাপন করেছি। ‘ললিপপ’ মিউজিক ভিডিওটি কেমন হয়েছে তা দর্শকরা দেখলে বুঝতে পারবেন।

নির্মাতা জানালেন, গানটি শিঘ্রই প্রকাশ পাবে এ এ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মডেল পরিচয়েই স্বাচ্ছন্দ্য, অভিনয়ে নিয়মিত সাবরিনা সাবরিন
নতুন গানে মা-সন্তানের মেলবন্ধন
প্রকাশ পেল ইনা খান-আকাশের ‘ডালিম ঠোঁট’
মাহিন খানের নতুন চমক ‘প্রেমের ভাইরাস’
প্রকাশিত হলো নুসরাত ফারিয়ার ‘লোকে বলে’
ঈদে প্রকাশ পাচ্ছে বিপ্লবের সুরে তানজিনা রুমার নতুন গান ‘তারপর’

আরও খবর