Header Border

ঢাকা, মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ৩১.৬৯°সে

‘বাভাসি’ সম্মাননা পেলেন নায়িমী জান্নাত

আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব-২০২৪’র সেরা সাংবাদিক (দৈনিক সংবাদ) হিসেবে পুরস্কার লাভ করেন নায়িমী জান্নাত ব্যাপ্তি। বিনোদন সাংবাদিকতায় তিন বছরের বেশি সময় ধরে কাজ করছেন ব্যাপ্তি। পাশাপাশি নানা ধরনের লেখায় নিজেকে জড়িয়ে রেখেছেন তরুণ এই সাংবাদিক। বর্তমানে তিনি দায়িত্ব পালন করেছেন দৈনিক সংবাদ পত্রিকায় বিনোদন সাংবাদিক হিসেবে। সম্প্রতি তার ঝুড়িতে যুক্ত হলো বাভাসি সম্মাননা। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ‘আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব-২০২৪’র সেরা সাংবাদিক হিসেবে এ পুরস্কার লাভ করেন তিনি। ৮ম চলচ্চিত্র এ উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতিজন পীরজাদা শহীদুল হারুন ও প্রধান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া (আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। রাজধানীর কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা’য় এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়। বাভাসি চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডে ছিলেন- পরিচালক ও প্রযোজক নাজনীন হাসান খান, ফরিদুল ইসলাম রুবেল- নাট্যকার ও প্রযোজক, অপর্ণা রানী রাজবংশী- নাট্যকার ও প্রযোজক, রাকিবুল হাসান সোহেল (আর এইচ সোহেল- পরিচালক ও প্রযোজক, এনায়েত উল্যাহ সৈয়দ (শিপুল সৈয়দ)- অভিনেতা, নাট্যকার ও পরিচালক। দেশ ও দেশের বাহির থেকে ১৫৩টি চলচ্চিত্র জমা পড়ে। সেখান থেকে প্রদর্শীত ১০টি চলচ্চিত্রের মধ্যে ৫ ক্যাটাগরিতে ৫ জনকে চূড়ান্ত হিসেবে পুরস্কার প্রদান করা হয়। উৎসবে সেরা অভিনেতা খালেদ হোসেন চৌধুরী (বিশ্বসুন্দরী)। সেরা চিত্রনাট্যকার কনা তেরেজা পালমা (প্রায়শ্চিত্ত)। সেরা চলচ্চিত্র নির্মাতার পুরস্কার মিরুজ খান রাজ (মরিচিকা)। সেরা মিউজিক ডিরেক্টর মীর হাসান স্বপন (মায়ের ইচ্ছা)। সেরা সম্পাদক দুলাল রহমান (সরি)। এ ছাড়া ওই অনুষ্ঠানে সাংবাদিকতার অবদান স্বরূপ মাসুম বিল্লাহ রাকিব (দৈনিক যায়যায়দিন), নায়িমী জান্নাত ব্যাপ্তিকে (দৈনিক সংবাদ) সম্মাননা প্রধান করা হয়।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ভালোবাসা ও আত্মত্যাগের গল্পে একসঙ্গে রিপন খান, আঁখি চৌধুরী ও নাওমি
বিদেশের মাটিতে বাংলাদেশ লোক সাংস্কৃতিক তুলে ধরেছে শামীম
জন্মদিনে নতুন স্বপ্নের কথা জানালেন শান্তা ইসলাম
মডেল পরিচয়েই স্বাচ্ছন্দ্য, অভিনয়ে নিয়মিত সাবরিনা সাবরিন
রূপ আর মেধার মেলবন্ধন নওরিন
পর্দার আড়ালের প্রতিভা খোঁজায় এ আর পিয়াস

আরও খবর