গত ১৫ ফেব্রুয়ারী ২০২৫ শনিবার, ঢাকার কেআইবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট, গ্লোবাল হাইটস নিবেদিত “হাউ টু বি এ গ্লোবাল পাবলিক স্পিকার”। প্রোফেশনাল পাবলিক স্পিকিং ফোরাম (PPSF) কর্তৃক আয়োজিত এই ইভেন্টের মূল লক্ষ্য ছিল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির জন্য ছাত্র ও পেশাদারদের মধ্যে আত্মবিশ্বাস ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করা, যা তাদের আন্তর্জাতিক পরিমন্ডলে পরিচিতি ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে।
প্রায় এক হাজার অংশগ্রহণকারী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যার মধ্যে শত শত শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ছিলেন। আন্তর্জাতিক ও দেশী খ্যাতনামা বক্তারা তাদের অভিজ্ঞতা, পাবলিক স্পিকিং-এর গুরুত্বপূর্ণ কৌশল ও কার্যকরী টুলসগুলো শেয়ার করেন, যা অংশগ্রহনকারীদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে সফল হতে সহায়তা করবে।
অনুষ্ঠানের মূল বক্তা, হেমি হোসেন, বিশ্বখ্যাত পাবলিক স্পিকার, সফল ব্যবসায়ী ও লেখক (অস্ট্রেলিয়া), অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন:
“পাবলিক স্পিকিং কেবল কথা বলার দক্ষতা নয়, এটি মানুষকে অনুপ্রাণিত করা, প্রভাবিত করা এবং নেতৃত্ব দেওয়ার একটি শক্তিশালী মাধ্যম। এই আয়োজন প্রমাণ করেছে যে, বাংলাদেশে আত্মবিশ্বাসী বক্তা এবং ভবিষ্যৎ নেতা তৈরির প্রতি আগ্রহ ক্রমশ বাড়ছে।”
এছাড়াও অন্যান্য প্রখ্যাত বক্তারা, যেমন ড. আলমাসুর রহমান (যুক্তরাষ্ট্র), শামসের আলী হেলাল (কানাডা), আল মামুন রাসেল, মুক্তাদির অনিক, চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরী ও আশিক আহমেদ, তাদের মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করেন এবং অংশগ্রহণকারীদের পাবলিক স্পিকিং ও প্রফেশনাল কমিউনিকেশনের দক্ষতা বিকাশে আলোচনা করেন।
প্রোফেশনাল পাবলিক স্পিকিং ফোরাম (PPSF)-এর ফাউন্ডার মো. সাখাওয়াত উল্লাহ শান্ত ভুঁইয়া এই ইভেন্টের গুরুত্ব তুলে ধরে বলেন:
“আমাদের লক্ষ্য একটি আত্মবিশ্বাসী ও দক্ষ বক্তার বাংলাদেশ তৈরি করা, যেখানে তরুণ ছাত্র ও পেশাজীবিরা সঠিকভাবে যোগাযোগ করতে পারবে, নেতৃত্ব দিতে পারবে এবং তাদের ক্যারিয়ারে সাফল্য অর্জন করতে পারবে। এই আয়োজনটি সেই দিকেই আমাদের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
অংশগ্রহণকারীদের ব্যাপক সাড়া প্রমাণ করে যে বাংলাদেশে পাবলিক স্পিকিং ও নেতৃত্ব প্রশিক্ষণের চাহিদা বাড়ছে। PPSF তাদের কার্যক্রমের মাধ্যমে নতুন বক্তাদের ক্ষমতায়ন চালিয়ে যাবে এবং এই আয়োজন নিঃসন্দেহে বাংলাদেশে পাবলিক স্পিকিং প্রশিক্ষণের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক স্থাপন করেছে।

২৯.১৯°সে
