Header Border

ঢাকা, মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ২৯.৬৩°সে

প্রশংসিত জিনিয়া জিনি- রাশেদ’র ‘একটা মনের মানুষ চাই’

বৃহস্পতিবার ( ৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় কবিতা ও গান টিভি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেল কন্ঠ শিল্পী সালমা ও জীবন ওয়াসিফের ‘একটা মনের মানুষ চাই’।গানটির গীতিকার নির্মল ঘোষ, সুরকার জীবন ওয়াসিফ, সঙ্গীত আয়োজনে রোহান রাজ।মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সলিড জাকিরও সোহেল খান। ‘একটা মনের মানুষ চাই’ শিরোনামের গানে মডেল হিসেবে দেখা যাবে জিনিয়া জিনিকে। তার বিপরীতে আরো থাকছেন রাশেদ ।

মডেল ও অভিনেত্রী জিনিয়া জিনি বলেন, গানটি আমার ভীষণ ভালো লেগেছে। মিউজিক ভিডিওটি প্রকাশ পেয়েছে আর গল্পটাও আমার কাছে একটু আলাদা মনে হয়েছে। সব মিলিয়ে একটি ভালো কাজ হয়েছে। আমি আশাবাদী। মিউজিক ভিডিওটি দর্শকদের মন কাড়বে।

পরিচালক জানালেন, এই গানটি অনেকটা ফোকধর্মী। গানের কথা ও সুরে একটা অন্যরকম মায়া আছে। আশা করছি সেই মায়াটা দর্শক-শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মডেল পরিচয়েই স্বাচ্ছন্দ্য, অভিনয়ে নিয়মিত সাবরিনা সাবরিন
নতুন গানে মা-সন্তানের মেলবন্ধন
প্রকাশ পেল ইনা খান-আকাশের ‘ডালিম ঠোঁট’
মাহিন খানের নতুন চমক ‘প্রেমের ভাইরাস’
প্রকাশিত হলো নুসরাত ফারিয়ার ‘লোকে বলে’
ঈদে প্রকাশ পাচ্ছে বিপ্লবের সুরে তানজিনা রুমার নতুন গান ‘তারপর’

আরও খবর