Header Border

ঢাকা, রবিবার, ১০ই মে, ২০২৬ ইং | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৮.৯১°সে

ইমরান ও চমকের রসায়নে শেইখ লিমনের ‘স্বর্গ’

ভালোবাসা দিবস কে আরো রাঙিয়ে দিতে ১৫ই ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে বড় আয়োজনে নির্মিত মিউজিক ভিডিও ‘স্বর্গ’।
এই গানটির কাব্যমালা সাজিয়েছেন সুদীপ কুমার দীপ । সুর ও সঙ্গীতায়োজনে ছিলেন এ সময়ের জনপ্রিয় শিল্পী আভরাল সাহির আর গানটিতে কন্ঠ দিয়েছেন শেইখ লিমন ।

কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে ভিন্ন আঙিকে গানটির ভিডিও নির্মাণ করেছেন সময়ের আলোচিত ভিডিও নির্মাতা মাহিন আওলাদ। ভিডিওতে মডেল হিসেবে ছিলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ও ইমরান খান।

‘স্বর্গ’ শিরোনামের এই মিউজিক ভিডিওটি প্রকাশ পেয়েছে এবারের ভালোবাসা দিবস কেন্দ্র করে ‘আভরাল সাহির’ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে।

নতুন এই গান নিয়ে আভরাল সাহির বলেন, ‘‌স্বর্গ’ গানটি চমৎকার একটি রোমান্টিক গান। আর গানের সাথে মিল রেখেই দারুণ ভিডিও নির্মাণ করছেন মাহিন ভাই আর লিমন ভাই অসাধারণ গেয়েছেন, আশা করছি গান ভিডিও সবার ভালো লাগবে।

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এর ভাষ্য মতে.. এ পর্যন্ত অসংখ্য মিউজিক ভিডিওর অফার পেয়েছি কিন্তু করা হয়নি, স্বর্গ এই গানটি যখন শুনলাম তার পাশাপাশি পরিচালক মাহিন আওলাদ ভাই যখন ভিডিওর প্ল্যানটা শেয়ার করলো আমার ভীষণ ভালো লেগেছে, মনে হল আমার করা উচিত এবং কাজটি করে আমি ভীষণ উচ্ছ্বাসিত।

মডেল ইমরান বলেন গানের সাথে মিল রেখে দুর্দান্ত ভিডিও বানিয়েছেন মাহিন আওলাদ ভাই, আমার বিশ্বাস আপনাদেরও সবার ভালো লাগবে।

আর কন্ঠশিল্পী লিমনের ভাষ্যমতে, এমন একটি গানের আয়োজনের অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত। টিমের সবার আন্তরিক সহযোগিতায় কাজটি দারুন ভাবে ফুটে উঠেছে।

এছাড়াও এই কাজটির ক্যামেরায় ছিলেন ইয়াসিন বিন আরিয়ান, কোরিওগ্রাফি করেছেন রোহান বিল্লাল, রূপসজ্জার দায়িত্বে ছিলেন রিপন মিয়া, কস্টিউম করছেন ইমন খন্দকার, কালার করেছেন রাকিব আহমেদ এডিট করেছেন সামি আহাম্মেদ, পোস্টারে ছিলেন মোয়াজ্জেম হোসেন,

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মৌলিক গান নিয়েই এগোতে চান সোনালী নওরিন স্বর্ণা
হৃদয় খান রাহিমের প্রথম মিউজিক ভিডিও ‘পরানটা যায়’
বৈশাখ উপলক্ষে প্রকাশ পেলো ‘পান্তা ইলিশ
সোহানা’র ‘বাবুজি’ গানে প্রিয়া অনন্যা
প্রেমের আকুলতায় নতুন মিউজিক ভিডিও ‘আগুন’
ঈদে সোহেল খানের ‘পাগলা ভ্রমরা’

আরও খবর