Header Border

ঢাকা, রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ২৯.৭২°সে

ঈদে ১০ নাটক নিয়ে নির্মাতা এস.আই.সোহেল

পবিত্র-ঈদুল ফিতর উপলক্ষে ১০টি একক নাটক ও একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা এস.আই. সোহেল। নাটকগুলো প্রযোজনা করেছেন পি.এফ.এফ এন্টারটেইনমেন্ট, কে.এস.আর মাল্টিমিডিয়া,ফখরুল ইসলাম ও থ্রি স্টার ড্রামা।

নাটকগুলো হলো, পিতার মতো শ্বশুর, ৫ টাকার কয়েন, সাইকো ম্যান, চাটগাইয়া বউয়ের ঠেলা, লতিফের সুন্দরী বউ, প্রবাসীর লাশ, আইল ঠেলা মুসুল্লি, শশুর বাড়ি বরিশাল, শশুরের খেদমত, প্রাক্তনের প্যারা। গল্পগুলো রচনা করেছেন তরিকুল ইসলাম তারেক ও সজিবুর রহমান পিন্টু।

নাটকগুলোতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শেলী আহসান, তন্ময় সোহেল,সাব্বির আহমেদ, একে আজাদ, মীম চৌধুরী, সামান্তা পপি, নেহা মনি, নওশীন নাহার, ফারজানা উর্মি,শিশির আহমেদ, নাবিলা চৌধুরী, রেশমি আহাম্মেদ, আনোয়ার শাহী, এম কে এইচ পামির, শিবা শানু, জিনিয়া যিনি,নাবিলা চৌধুরী,শিশির আহমেদ, ইমরান আজান, টি.এ. তুহিন খান, একে আলামিন,ইভা রহমান, টিটু বাঙ্গালী, লিটন, মাইমুনা মম, সাবিনা রনি, নাহার নৌরিন আরও অনেকে।

এর বাইরে এস.আই.সোহেল রঙিন ফিলিংস নামে একটি বিগ বাজেটের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন। গানটিতে কন্ঠ দিয়েছেন কোনাল এবং শাহরিয়ার রাফাত। গানটির গীতিকার সুদীপ কুমার দীপ। এই গানটিতে কোরিওগ্রাফ করেছেন রোহান ও বেলাল, গানটিতে মডেল হিসেবে ছিলেন শিশির সরদার এবং সেমন্তী সৌমি। মিউজিক ভিডিওটি প্রযোজনা করেছেন কে.এস.আর মাল্টিমিডিয়া। পরিচালক সোহেল জানান, ২৫ রমজানে গানটি ইউটিউব চ্যানেলে আপলোড হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

‘ফেস অফ টুমোরো ২০২৬’-এ সাফল্য, নতুন স্বপ্ন নিয়ে মুনমুনের পথচলা
ডাবিংকৃত প্রিভিউ কমিটিতে পিয়াল হাসান
শোবিজে নতুন দিগন্তের খোঁজে কনিকা
নিবন্ধন পেল বেঙ্গল ফিল্ম সোসাইটি
স্বীকৃতি পেল কক্সবাজার ফিল্ম সোসাইটি
বোরহান খানের প্রযোজনায় টেলিফিল্ম ‘গহিনের দীর্ঘশ্বাস’

আরও খবর