Header Border

ঢাকা, সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ৩১.৩৯°সে

মিস স্টার ইউনিভার্সের মুকুট জয় করলেন অনন্যা আফরিন

মালয়েশিয়ায় ‘মিস স্টার ইউনিভার্স’ মুকুট জয় করে দেশে ফিরলেন বাংলাদেশি মডেল অনন্যা আফরিন। সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্বের নয়টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি।

দেশে ফেরার পর অনন্যা আফরিনকে সংবর্ধনা জানাতে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। এতে দেশের সিনেমা ও সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি কাজী হায়াত, প্রযোজক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সামসুল আলম, শিল্পী সমিতির সহসভাপতি ডিএ তায়েব, অভিনেতা শাওন আশ্রাফ, ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন, চিকিৎসক সাবরিনা এবং অনন্যার মা নাছিরা সহ আরও অনেকে।

অনন্যা আফরিন বলেন, এই সাফল্যের জন্য আমি সৃষ্টিকর্তা, আমার মা ও আমার শিক্ষক পিয়াল ভাইকে ধন্যবাদ জানাই। মিস স্টার ইউনিভার্স প্রতিযোগিতায় দেশের পতাকা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে পেরে আমি গর্বিত। এই অর্জন শুধু আমার নয়, সারা বাংলাদেশের। দোয়া করবেন, যেন আমি ভবিষ্যতেও দেশের নাম আরও উজ্জ্বল করতে পারি।

অনুষ্ঠানে বক্তারা অনন্যা আফরিনের এই আন্তর্জাতিক অর্জনকে বাংলাদেশের জন্য এক গৌরবময় সাফল্য হিসেবে উল্লেখ করেন এবং তাঁর আগামীর পথচলার জন্য শুভকামনা জানান।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নতুনদের সম্ভাবনায় আলোকিত ফ্যাশনের রানওয়ে
মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত মা সেলিনা আক্তার প্রিয়া
ভালোবাসা ও আত্মত্যাগের গল্পে একসঙ্গে রিপন খান, আঁখি চৌধুরী ও নাওমি
বিদেশের মাটিতে বাংলাদেশ লোক সাংস্কৃতিক তুলে ধরেছে শামীম
জন্মদিনে নতুন স্বপ্নের কথা জানালেন শান্তা ইসলাম
মডেল পরিচয়েই স্বাচ্ছন্দ্য, অভিনয়ে নিয়মিত সাবরিনা সাবরিন

আরও খবর