Header Border

ঢাকা, রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ২৬.১৬°সে

নতুন গানে জুটি বেঁধেছেন আকাশ সেন ও রত্না সাহা

নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী রত্না সাহার কণ্ঠে প্রকাশিত হলো মিউজিক ভিডিও ‘তোমার মায়া’। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় কন্ঠশিল্পী আকাশ সেন। প্রিয় চট্টপাধ্যায়ের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন আকাশ সেন নিজেই।

মিউজিক ভিডিওটি (গত ১২ অক্টোবর) আরএসএন টিউন ইউটিউব চ্যানেলে চ্যানেলে প্রকাশ পেয়েছে। রোমান্টিক ধাঁচের এই মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন চিত্রনায়ক শিপন মিত্র ও মডেল জেবা জান্নাত। মাইকেল বাবুর কোরিওগ্রাফি ও এলাহি হোসেন সোহাগের ক্যামেরায় পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মামুন আফনান রুমি।

গানের ভিডিওটিতে আধুনিক প্রেমের এক আবেগঘন গল্প ফুটিয়ে তোলা হয়েছে। গানটির ভিজ্যুয়াল ও সুর একে অপরের পরিপূরক হয়ে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করবে বলে আশা প্রকাশ করেন নির্মাতা ও কলাকুশলীরা।

তোমার মায়া’য় গানটি নিয়ে কণ্ঠশিল্পী রত্না সাহা বলেন, “গানটি আমার জন্য খুবই স্পেশাল। আকাশ দার সঙ্গে কাজের অভিজ্ঞতাও দারুণ। আশা করি শ্রোতারা ‘তোমার মায়া’ গানটি শুনে ভালোবাসবেন।”

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

জুবিন গার্গের শেষ বাংলা গান ‘ফেলে আসা’ প্রকাশ
অন্তর্জালে অবমুক্ত হলো মেরিন মেরির ‘লেট নাইট’
মডেল পরিচয়েই স্বাচ্ছন্দ্য, অভিনয়ে নিয়মিত সাবরিনা সাবরিন
নতুন গানে মা-সন্তানের মেলবন্ধন
প্রকাশ পেল ইনা খান-আকাশের ‘ডালিম ঠোঁট’
মাহিন খানের নতুন চমক ‘প্রেমের ভাইরাস’

আরও খবর