Header Border

ঢাকা, রবিবার, ৮ই মার্চ, ২০২৬ ইং | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ৩২.৩৯°সে

মিজাফ সম্মাননা পেলেন হেদায়েত উল্লাহ তুর্কী

মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের বিশতম প্রতিষ্ঠা বার্ষিকতে অভিনেতা হিসেবে বিশেষ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অভিনেতা, পরিচালক, প্রযোজক, নাট্যকার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত অনুষ্ঠানটি উদ্বোধন করেন অতিথি গ্রুপের পরিচালক নূর নবী মৃধা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, জাসাস এর সাবেক সভাপতি রেজাবদ্দৌলা চৌধুরী, বিশিষ্ট সঙ্গীতশিল্পী খুরশিদ আলম, রবি চৌধুরী, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর, ডি এ তায়েব, ইকরা হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম আমান, বীচ প্যারাডাইসের চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন, গোল্ডস্যান্ডস এর প্রধান নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন বাহার, বেসিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার হোসেন সহ গুনীজনরা। অনুষ্ঠানে মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী এর পাশাপাশি ব্রান্ড প্রমোটর বারিশ হক, সঙ্গীতশিল্পী আলম আরা মিনু, ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা, চিত্রনায়িকা প্রিয়াংকা জামান, সঙ্গীতশিল্পী পুস্পিতা দত্ত সহ অনেক গুনীজন। মিজাফ সভাপতি সাঈদ মাহমুদ এর সভাপতিত্বে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় অভিনেতা ইমতু রাতেশ নৃত্য, এ এইচ রাজু কবিতা আবৃত্তি করেন। সম্মাননা পেয়ে মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী তার প্রতিক্রিয়া জানান “স্বীকৃতি কর্মতৎপরতা বৃদ্ধি করে ” সাকলাইন এবং মোঃ হেদায়েত উল্লাহ তু্কী যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মৌসুমি লাইফস্টাইল মার্টের নতুন আউটলেট উদ্বোধন করলেন নুসরাত ফারিয়া
রমজানই ওজন কমানোর ভালো সময় : সুমি
ঢাকায় পাকিস্তানি ব্র্যান্ড সাফায়ার
নতুন প্রজন্মের মুখ রোশান খান, চোখে চলচ্চিত্রের স্বপ্ন
১৪ বছর পর ম্যাটে ফিরেই বাজিমাত, অভিনেতা শাহমীর এখন বাস্তবের ফাইট হিরো
নিজেকে বড় শিল্পী হিসেবে গড়তে চান তাজ নাহার পাখি

আরও খবর