Header Border

ঢাকা, শনিবার, ৩০শে মে, ২০২৬ ইং | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩০.৫°সে

বিশ্ব ভালোবাসা দিবসে হিমি- রাফির ‘দুজন দুজনার’

সময়ের সাথে তালমিলিয়ে এক সাথে গান গাইলেন জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি ও সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী রাফি।।

গানচিত্র ‘দুজন দুজনার’। কবির বকুলের কথায় গানটি সুর করেছেন পূলক অধিকারী। এর গানচিত্রে মডেল হয়েছেন তৌসিফ মাহবুব ও জান্নাতুল সুমাইয়া হিমি। এটি নির্মাণ করেছেন সৈকত রেজা। সাউন্ডটেক এর ব্যানারে গানটি মুক্তি পাবে আগামী ১৩ ফেব্রুয়ারি।

গানটি নিয়ে হিমি বলেন, ‘প্রতিবছর ভালোবাসা দিবসে আমার অনেক নাটক মুক্তি পায়, এবারও পাচ্ছে, তবে এর সঙ্গে প্রথমবার আমার গান মুক্তি পাচ্ছে। তাই আমি অনেক বেশি রোমাঞ্চিত। নিজের গানের ভিডিওচিত্রে আবার নিজেই অভিনয় করেছি।

গানটির গীতিকার কবির বকুল বলেন, ‘নতুনদের নিয়ে কাজ করতে সব সময় ভালো লাগে, রাফিকে প্রথমবার যখন শুনলাম, মনে হলো ওর ভেতর অনেক পটেনশিয়ালিটি আছে। ওর জন্য গানটি লেখার পর মনে হলো ওর সঙ্গে হিমিই ভালো লাগবে।

ছোটপর্দায় তৌসিফ-হিমির অনেক জনপ্রিয়তা। গানটির ভিডিওচিত্রে তাদের উপস্থিতি গানটিকে আরও বেশি দর্শকের কাছে পৌঁছে দেবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

প্রকাশিত হলো নুসরাত ফারিয়ার ‘লোকে বলে’
ঈদে প্রকাশ পাচ্ছে বিপ্লবের সুরে তানজিনা রুমার নতুন গান ‘তারপর’
অন্তর্জালে প্রশংসা কুড়াচ্ছে ‘নাগিন’
মৌলিক গান নিয়েই এগোতে চান সোনালী নওরিন স্বর্ণা
হৃদয় খান রাহিমের প্রথম মিউজিক ভিডিও ‘পরানটা যায়’
বৈশাখ উপলক্ষে প্রকাশ পেলো ‘পান্তা ইলিশ

আরও খবর