Header Border

ঢাকা, শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৯.১৮°সে

তারকাদের ভালোবাসায় স্মরণীয় হলো সাবরিনা সুইটির জন্মদিন

জন্মদিনে তারকাদের মিলনমেলা, ভালোবাসায় সিক্ত অভিনেত্রী-প্রযোজক সাবরিনা সুইটি

কেক কাটা, শুভেচ্ছার ফুল আর প্রিয়জনদের উষ্ণ উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে নিজের জন্মদিন উদযাপন করলেন মডেল, অভিনেত্রী ও প্রযোজক সাবরিনা সুইটি। বিশেষ এই দিনে তাকে শুভেচ্ছা জানাতে এক ছাদের নিচে জড়ো হন মিডিয়া অঙ্গনের অনেক গুণী ও সম্মানিত ব্যক্তিত্ব। সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় দিনটি হয়ে ওঠে স্মরণীয়।
প্রায় ১৫ বছর ধরে শোবিজ অঙ্গনের সঙ্গে যুক্ত সাবরিনা সুইটি। ক্যারিয়ারের শুরুটা মডেলিং দিয়ে হলেও পরবর্তীতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান। দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তার অভিনীত একাধিক একক নাটক ও টেলিফিল্ম প্রচারিত হয়েছে। পাশাপাশি কয়েকটি জনপ্রিয় ধারাবাহিক নাটকেও অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা অর্জন করেন।
অভিনয়ের পাশাপাশি গত ছয় থেকে সাত বছর ধরে প্রযোজনার সঙ্গেও সক্রিয়ভাবে জড়িত রয়েছেন তিনি। একজন প্রযোজক হিসেবেও নিয়মিত কাজ করে যাচ্ছেন এবং নতুন নতুন কনটেন্ট নির্মাণে ভূমিকা রাখছেন।
জন্মদিনের আয়োজনে উপস্থিত ছিলেন স্টার মাল্টিমিডিয়ার কর্ণধার সোহেল আফসান, ফ্যাশন মডেল ও কোরিওগ্রাফার এডলফ খানসহ মিডিয়া অঙ্গনের আরও অনেক গুণী ও সম্মানিত ব্যক্তিত্ব। তাদের শুভেচ্ছা ও ভালোবাসায় আপ্লুত হন সাবরিনা সুইটি।
জন্মদিন উপলক্ষে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসাই তার সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও অভিনয় ও প্রযোজনার মাধ্যমে ভালো কাজ উপহার দিতে চান তিনি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

তারকা নয়, ভালো শিল্পী হওয়ার স্বপ্ন আতিকা আফসানার
ইন্টারন্যাশনাল অ্যাচিভার অ্যাওয়ার্ডে চিকিৎসক আরিফুল হক
ইন্টারন্যাশনাল প্রফেশনাল অ্যাচিভার অ্যাওয়ার্ড সম্মাননা পেলেন চিকিৎসক আরিফুল হক
শিশু শিল্পী আনাহিতার সাফল্য
বিশ্বমঞ্চে উদ্যোক্তা আফরোজার সাফল্য
তারকাদের ভালোবাসায় স্মরণীয় হলো সাবরিনা সুইটির জন্মদিন

আরও খবর