Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ ইং | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৯.৪১°সে

‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’ পেলেন প্রিয়মনি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে মিডিয়া ও সামাজিক ক্ষেত্রে স্ব স্ব অবদানের জন্য শিশু-কিশোর সমাজকল্যাণ সংস্থা ময়ূরপঙ্খী ৫০ জনকে অ্যাওয়ার্ড প্রদান করে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে অ্যাওয়ার্ড গ্রহণ করেন চিত্রনায়িকা প্রিয়মনি। প্রিয়মনি এছাড়া চিত্রনায়ক জায়েদ খান, ডি এ তায়েব, নিরব, চিত্রনায়িকা ইয়ামিন হক ববি, সঙ্গীতশিল্পী এস আই টুটুল, ঐশী, কোরিওগ্রাফার গৌতম সাহাসহ অনেকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সম্মাননা তুলে দেন মাননীয় সংসদ সদস্য ও সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অসীম কুমার উকিল, লিজান গ্রুপের চেয়ারম্যান তানিয়া হক শর্মী, নুহা এন্ড ব্রাদার্সের চেয়ারম্যান খুরশীদ আলম, এফএমএস মেরিটাইম এজেন্সির চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন সিকদার, ডিএসসিসির ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, ডিএনসিসির ১,১৭ ও ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাসিনা বারী চৌধুরী। অনুষ্ঠানের মূল কো-অর্ডিনেটর ছিলেন ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

পূজা চেরির পলিটিক্সের শিকার রাজ রিপা
১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘আতরবিবিলেন’
‘আতরবিবিলেন’-এর গান ‘তোরই মায়ায়’ প্রকাশ
আজ ঢাকাই সিনেমার ভয়ংকর খলনায়ক ডিপজলের জন্মদিন
অভিনয় আমার ধ্যানজ্ঞান : ক্যামেলিয়া রাঙা
নতুন করে আলোচনায় ‘আলী’, স্ট্রিমিং চলছে বঙ্গ-তে

আরও খবর