Header Border

ঢাকা, সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ২৮.১৬°সে

ভালোবাসা সে কি মিলবে না’তে প্রশংসিত রিপন খান

‘দিলে বড় জ্বালা’ শিরোনামের গানের পর এবার প্রকাশ পেল চলচ্চিত্র অভিনেতা রিপন খানের মিউজিক্যাল ফিল্ম ‘ভালোবাসা সে কি মিলবে না’। রিয়াদ অনিকের কথা ও সুরে গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী এম এইচ রিজভী। সঙ্গীতায়োজন করেছেন অয়ন চাকলাদার। মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন চলচ্চিত্র পরিচালক সায়মন তারিক। এতে রিপনের বিপরীতে মডেল হয়েছে ইসরাত ও মুক্তা।

রাসেল মালের প্রযোজনায় ‘ভালোবাসা সে কি মিলবে না’ মিউজিক্যাল ফিল্মটি গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) পপি মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

এ প্রসঙ্গে রিপন খান বলেন, ‘চলচ্চিত্রে কাজের পাশাপাশি আমি মাঝে মধ্যে বেছে বেছে নাটক ও গানচিত্রে কাজ করি। এটি গল্পনির্ভর একটি মিউজিক্যাল ফিল্ম। ভিডিওতে নির্মাতা একটি গল্প বলতে চেয়েছেন। সবমিলিয়ে দারুণ একটি কাজ হয়েছে। এটি মুক্তির পর বেশ সাড়া পাচ্ছি। আশা করি, মিউজিক্যাল ফিল্মটি সবার পছন্দ হবে।’

বর্তমানে রিপন খানের হাতে রয়েছে সায়মন তারিক পরিচালিত ‘স্বপ্নের ফেরিওয়ালা’ ও ‘সিগন্যাল’ সিনেমা দুটি। আর মুক্তির অপেক্ষায় আছে মোহাম্মদ আসলাম পরিচালিত ‘সংঘাত’, রেজা হাসমতের ‘জেদি মেয়ে’ ও কাজল কুমার বর্ধনের ‘অবাস্তব ভালোবাসা’ সিনেমাগুলো।

https://www.youtube.com/watch?v=0BwNsHPIwwo

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মডেল পরিচয়েই স্বাচ্ছন্দ্য, অভিনয়ে নিয়মিত সাবরিনা সাবরিন
নতুন গানে মা-সন্তানের মেলবন্ধন
প্রকাশ পেল ইনা খান-আকাশের ‘ডালিম ঠোঁট’
মাহিন খানের নতুন চমক ‘প্রেমের ভাইরাস’
প্রকাশিত হলো নুসরাত ফারিয়ার ‘লোকে বলে’
ঈদে প্রকাশ পাচ্ছে বিপ্লবের সুরে তানজিনা রুমার নতুন গান ‘তারপর’

আরও খবর