Header Border

ঢাকা, শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৬.৫৫°সে

কণ্ঠশিল্পী নাসিরের গানচিত্রে চিত্রনায়ক রাশেদ প্রহর

চিত্রনায়ক রাশেদ প্রহর। চলচ্চিত্র, টিভি নাটক ও মিউজিক ভিডিওতে ব্যস্ত রয়েছেন সমান্তরাল ভাবে। সম্প্রতি জে এস জিসানের পরিচালনায় নবাগতা চিত্রনায়িকা নিপা’র সাথে জুটি বেধে সঙ্গীতশিল্পী নাসির’র বেঈমান শিরোনামে একটি গানের শুটিং শেষ করেছেন তিনি।

গানটির গীতিকার হাবিবুর রহমান ও সুর করেছেন সঙ্গীত শিল্পী নাসির নিজেই। ঢাকার বাইরে বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে গানটির। নতুন বছর বরণ উপলক্ষে বছরের শেষ দিন তথা ৩১ ডিসেম্বর অন্তর্জালে প্রকাশ হবে এটি।

এদিকে রাশেদ প্রহর অভিনীত নির্মাতা রুবেল মাহমুদ এর পরিচালনায় ‘নিশ্চুপ ভালোবাসা’ সিনেমার দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। এ মাসেই সম্পাদনার কাজ শেষ করে সেন্সরে জমা হবে ছবিটি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নতুন গানে মা-সন্তানের মেলবন্ধন
প্রকাশ পেল ইনা খান-আকাশের ‘ডালিম ঠোঁট’
মাহিন খানের নতুন চমক ‘প্রেমের ভাইরাস’
প্রকাশিত হলো নুসরাত ফারিয়ার ‘লোকে বলে’
ঈদে প্রকাশ পাচ্ছে বিপ্লবের সুরে তানজিনা রুমার নতুন গান ‘তারপর’
অন্তর্জালে প্রশংসা কুড়াচ্ছে ‘নাগিন’

আরও খবর