Header Border

ঢাকা, শুক্রবার, ২৯শে মে, ২০২৬ ইং | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৫.৮৭°সে

‘হাংকি পাংকি’তে মামুন খান ও সুস্মিতা সিনহা

কন্ঠশিল্পী আকরাম খানের ‘হাংকি পাংকি’ শিরোনামের গানের মিউজিক ভিডিওতে মূল চরিত্রে অভিনয় করেছেন মডেল মামুন খান। মিউজিক ভিডিওটিতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সুস্মিতা সিনহা। আরো আছেন সিমান্ত আহমেদ ও মুকুল জামিল। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম রবি, সুর করেছেন আকরাম খান এবং সংগীতায়োজনে আছেন দ্বীন ইসলাম শাহরুখ। ফিল্মি ধাঁচের এই গানের চমৎকার মিউজিক ভিডিও নির্মাণ করেছেন বি এম সাইফুল। কোরিওগ্রাফি করেছেন প্রিন্স খান। গাজিপুরের পুবাইলের ‘আপন ভুবন’ ও বেশ কিছু মনোরম লোকেশনে ভিডিওচিত্র ধারণ করা হয়েছে।

মামুন বলেন, কন্ঠশিল্পী আকরাম খানের ‘হাংকি পাংকি’ শিরোনামের গানটি ছিলো খুবই ভালো। রবিউল ইসলাম রবির কথার এই গানের সঙ্গে সামঞ্জস্য রেখে চমৎকার গ্ল্যামারাস মিউজিক ভিডিও নির্মাণ করেছে বি এম সাইফুল ভাই। প্রিন্স খানের কোরিওগ্রাফি ছিলো আরো অসাধারন। তার সাথে সুস্মিতা সিনহার সাথে আমার প্রথম কাজ, তাই আমি গানটি নিয়ে খুবই আশাবাদী।

কন্ঠশিল্পী আকরাম খান বলেন, ‘হাংকি পাংকি’ দারুণ একটা কনসেপ্ট। মামুন মাল্টিমাডিয়ার সঙ্গে আমার এই যে কাজ এটা সম্পূর্ণ আমার কাছে নতুন একটা ব্যাপার। ওরা দারুণ একটা চেষ্টা করেছে। সব মিলিয়ে সুন্দর একটা কাজ হয়েছে।

জানা গেছে গানটি মামুন মাল্টিমাডিয়া লাইভ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

প্রকাশিত হলো নুসরাত ফারিয়ার ‘লোকে বলে’
ঈদে প্রকাশ পাচ্ছে বিপ্লবের সুরে তানজিনা রুমার নতুন গান ‘তারপর’
অন্তর্জালে প্রশংসা কুড়াচ্ছে ‘নাগিন’
মৌলিক গান নিয়েই এগোতে চান সোনালী নওরিন স্বর্ণা
হৃদয় খান রাহিমের প্রথম মিউজিক ভিডিও ‘পরানটা যায়’
বৈশাখ উপলক্ষে প্রকাশ পেলো ‘পান্তা ইলিশ

আরও খবর