Header Border

ঢাকা, শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ২৫.৩৫°সে

প্রথমবার জুটি বাঁধলেন নিরব-মিমি

চিত্রনায়ক নিরবের বিপরীতে প্রথমবারের মতো বাংলাদেশি মিউজিক ভিডিওতে কাজ করলেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা মিমি চক্রবর্তী। নিরব ও মিমি কে নিয়ে ‘তুই আর আমি চল করি পাগলামি’ শিরোনামে মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ভারতীয় কোরিওগ্রাফার বাবা যাদব।

টিএম রেকর্ডসের কৌশিক হোসেন তাপসের কথা, সুর ও সঙ্গীতে এতে কণ্ঠ দিয়েছেন আরিফিন রুমি। রোমান্টিক ভাবে সাজানো এ গানের কস্টিউম ও স্টাইলিশ ডিজাইন করেন ফারজানা মুন্নী।
সিনেমার বাইরে নিরবকে দেখা যায়না। এমনকি নাটকেও নয়! কেন মিউজিক ভিডিও করলেন জানতে চাইলে নিরব বলেন, কাজটির করার প্রথম কারণ তাপস ভাই। উনি যখন গানটি শোনালেন প্রথমে মনে হয়েছে আউটস্ট্যান্ডিং কাজ। দ্বিতীয়ত মিমি চক্রবর্তী থাকছেন। আর কাজটি খুবই দুর্দান্ত হয়েছে। আমাদের আয়োজনে কোনো কমতি ছিল না।

জানা যায়, নতুন এই মিউজিক ভিডিওটি নতুন বছরের শুরুতে অন্যতম চমক হিসেবে নিরব-মিমির মিউজিক ভিডিওটি প্রকাশ হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মাটির গানের স্বীকৃতি পেলেন বাউলশিল্পী রুমী
‘যাযাবর’-এর শুটিংয়ে দুর্ঘটনা, আহত ওমর মালিক
জুবিন গার্গের শেষ বাংলা গান ‘ফেলে আসা’ প্রকাশ
অন্তর্জালে অবমুক্ত হলো মেরিন মেরির ‘লেট নাইট’
কণ্ঠ থামিয়ে দেওয়ার অধিকার কারও নেই: আবীর চৌধুরী
নাম বদলে সিনেমা জমা, মনজুরুল ইসলাম মেঘের জালিয়াতি প্রকাশ্যে

আরও খবর