Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ ইং | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৪.৪৩°সে

মোশারফ করিমের পর ‘হুব্বা’ নিয়ে বিভান বাদল

সম্প্রতি মুক্তি পাওয়া মোশারফ করিম অভিনীত ‘হুব্বা’ চলচ্চিত্রিকে কেন্দ্র করে আসন্ন ঈদকে সামনে রেখে পুবাইলের বিভিন্ন লোকেশনে নির্মিত হয়েছে নতুন মিউজিকাল ফিল্ম ‘হুব্বা’। প্লাবন কোরাইসির কথা ও সুরে গানটসঙ্গীতায়োজন করেছেন ঋষিকেশ রকি। কন্ঠ দিয়েছেন শারমিন দিপু। প্রিন্স খানের কোরিওগ্রাফিতে এতে অভিনয় করেছেন বিভান বাদল ও অপ্সরা ।

কার্তিক রঞ্জন শীলের প্রযোজনায় মিউজিক্যাল ফিল্মটি
পরিচালনা করেছেন সিকদার শাফিন। প্রযোজনা প্রতিষ্ঠান টি প্রোডাকশন থেকে জানান ‘হুব্বা’ গানটি এই ঈদেই অন্তর্জালে অবমুক্ত হবে। এ প্রসঙ্গে কণ্ঠশিল্পী শারমিন দিপু বলেন এই গানটি নতুন এক চমক সৃষ্টি করবে। সবার পছন্দের একটা গান হবে আশাকরি।

মডেল বিভান বাদল ও অপ্সরা গানটি নিয়ে আশাবাদি। বিভান বাদল বলেন, এই গানটি একটি অন্যরকম সৃষ্টি হয়ে থাকবে দর্শকদের মনে বলে মনে হচ্ছে। দারুন কথার সুন্দর সঙ্গীতায়োজন এবং মনোমুগ্ধকর দৃশ্যায়ন দর্শকদের মুগ্ধ করবে।

এ প্রসঙ্গে কণ্ঠশিল্পী শারমিন দিপু বলেন এই হুব্বা গানটি নতুন এক চমক সৃষ্টি করবে। সবার পছন্দের একটা গান হবে।

কোরিওগ্রাফার প্রিন্স খান বলেন, ঈদের গান নিয়ে দর্শকরা একটু অন্যরকম ভাবনা ভাবেন তেমনি এই গানটিতে আমি অন্যরকম কিছু মাত্রা যোগ করে দেয়ার চেষ্টা করেছি। আশা করছি খুব ভালো হবে।

নির্মাতা শিকদার শাফিন বলেন গানটি রেকর্ডিং থেকে শুরু করে শুটিং সেটে পর্যন্ত আমি ছিলাম তখন অন্যরকম একটা ফিল আমার মধ্যে কাজ করছিল আশা করছি দর্শক গানটি দেখার পর অন্যরকম একটা ফিল পাবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মৌলিক গান নিয়েই এগোতে চান সোনালী নওরিন স্বর্ণা
হৃদয় খান রাহিমের প্রথম মিউজিক ভিডিও ‘পরানটা যায়’
বৈশাখ উপলক্ষে প্রকাশ পেলো ‘পান্তা ইলিশ
সোহানা’র ‘বাবুজি’ গানে প্রিয়া অনন্যা
প্রেমের আকুলতায় নতুন মিউজিক ভিডিও ‘আগুন’
ঈদে সোহেল খানের ‘পাগলা ভ্রমরা’

আরও খবর