Header Border

ঢাকা, রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ২৯.২৭°সে

ট্র‍্যাপের পর মুক্তি পাচ্ছে দ্বীন ইসলামের চরিত্র

আগামী শুক্রবার (১৮ অক্টোবর) দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে গ্রামীণ পটভূমিতে নির্মিত দ্বীন ইসলাম পরিচালিত চলচ্চিত্র ‘চরিত্র’। চলচ্চিত্রটি পরিচালনার পাশাপাশি কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ, দ্বীন ভাই, কান্তা নূর, গুলশান আরা পপি, সমু চৌধুরী, সম্পা নিজাম, বড়দা মিঠু, ফারুক আহমেদ, আমির সিরাজী, মিষ্টি মারিয়া, ফরহাদ হোসেন প্রমুখ।

চরিত্র চলচ্চিত্রে গান রয়েছে ৩টি, গান গুলোতে কন্ঠ দিয়েছেন ফজলুর রহমান বাবু, রিংকু ও চঞ্চল। সংগীত পরিচালনা করেছেন বেলাল হোসেন চঞ্চল, পূর্ণ মিলন। আবহ সংগীত করেছেন আশ্রাফুল।

চলচ্চিত্রটি নিয়ে নির্মাতা দ্বীন ইসলাম বলেন, ‘আমাদের দেশীয় মৌলিক গল্পের চলচ্চিত্র চরিত্র। আবহমান গ্রামবাংলা ও সমাজের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে আমাদের চরিত্র সিনেমাটিতে। যারা গ্রামীণ ও পারিবারিক গল্প পছন্দ করেন আশাকরি তাদের সিনেমাটি ভালো লাগবে।’

উল্লেখ্য, নির্মাতা দ্বীন ইসলাম এর আগে ‘ট্র‍্যাপ’ নামে আরো একটি চলচ্চিত্র নির্মান করেন, এতে অভিনয় করেছেন অপু বিশ্বাস, জয় চৌধুরী, বড়দা মিঠু প্রমুখ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

কণ্ঠ থামিয়ে দেওয়ার অধিকার কারও নেই: আবীর চৌধুরী
নাম বদলে সিনেমা জমা, মনজুরুল ইসলাম মেঘের জালিয়াতি প্রকাশ্যে
বক্স অফিসেই ফিরবে সিনেমার সুদিন
ঐশ্বরিয়ার পার্বতী লুকে রাজ রিপা
সনি রহমান ও বৃষ্টি চৌধুরীকে নিয়ে ‘মন পাখি’
নায়করাজের স্মৃতিতে আবিরের আবেগঘন স্মরণ

আরও খবর