Header Border

ঢাকা, সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ২৯.২৪°সে

জন্মদিনে এমডি ইকবালের অঙ্গীকার

বাংলা চলচ্চিত্রের এই সময়ের পরিচালক ও প্রযোজক মোহাম্মদ ইকবাল। আজ এই চলচ্চিত্র পরিচালক ও প্রযোজকের শুভ জন্মদিন। বিশেষ দিনেও শুটিংয়ে ব্যস্ত তিনি।

বিএফডিসির সাউন্ড কমপ্লেক্সে বিট্রে চলচ্চিত্রের শুটিং সেট থেকে তিনি জানান, প্রতিবছর জমকালো আয়োজনে জন্মদিন উৎযাপন করলেও এবছর শুটিংয়ের কারনে তেমন আয়োজন করা সম্ভব হয়নি, তবে শুটিং ইউনিটের আয়োজনে কেক কাটা হবে। দেশবাসী, চলচ্চিত্রের মানুষজন সবাই গতকাল রাত থেকে শুভেচ্ছা জানাচ্ছে। সবার প্রতি কৃতজ্ঞতা।
জন্মদিনে তিনি আরো বলেন, বিশেষ এই দিনে আমার অঙ্গিকার- মৃতপ্রায় চলচ্চিত্রের অবস্থা আমার দ্বারা যতটুকু সম্ভব বড় ক্যানভাসের চলচ্চিত্র উপহার দিয়ে জাগিয়ে তুলবো।

উল্লেখ্য, মোহাম্মদ ইকবাল ঢালিউড কিং শাকিব খান অভিনীত ‘শুটার’, ‘পাসওয়ার্ড’,‘বীর’সহ বেশকিছু সিনেমা প্রযোজনা করেছেন। পরিচালক হিসেবে রিভেঞ্জ শেষ করে সম্প্রতি ‘বিট্রে’ সিনেমার শুটিং শুরু করেছেন। এছাড়া গুলশানের চামেলি, ফাইটার সহ বেশ কিছু সিনেমার কাজ শুরু করবেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নায়করাজের স্মৃতিতে আবিরের আবেগঘন স্মরণ
মুক্তির অপেক্ষায় পূর্ণতার ‘লাভ ৯৬’
নতুন করে আলোচনায় আবীর চৌধুরীর ‘রাগী’
সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার
‘গুলশানের চামেলী’ দিয়ে ঢাকাই সিনেমায় মধুমিতা
প্রেক্ষাগৃহে আসছে সরকার রওনক রিপন’র ‘শেকড়’

আরও খবর