Header Border

ঢাকা, রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল) ৩২.৭৫°সে

ভাসাবীর প্রতিষ্ঠাবার্ষিকীতে তারারমেলা

রাজধানীর স্বনামখ্যাত ফ্যাশন হাউজ ভাসাভি’র ১৬ বছর পূর্তি উৎসবে জমেছিলো তারারমেলা। এমনিতেই ভাসাবী’র গ্রাহকদের একটা বড় অংশ দেশের সেলিব্রেটিরাা। তাই ফুল হাতে শুভেচ্ছা আর অভিনন্দন জানাতে শনিবার ইফতারের পর একে একে ভাসাভী’র গুলশান -১ শোরুমে আসতে থাকেন মিডিয়া সংশ্লিষ্টসহ রাজীনিতিক এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ। কেক কেটে ১৬তম বর্ষপূর্তির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন- ইলিয়াস কাঞ্চন, নিপুন আখতার, শুভ্রদেব, আঁখি আলমগীর, ইমন, নীরব, সাইমন, কেয়া, ধ্র“ব গুহ, ফারহানা নিশো, নদী, আরো অনেকেই। পুরোদস্তুর ব্যবসায়ী হল্ওে ভাসাভী’র ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান মোল্লা নিজেও একজন সংস্কৃতিমনা মানুষ। দেশে ইভেন্ট ম্যানেজমেন্টের একজন জনক তিনি। রাজধানীর বিভিন্ন ক্লাবে আয়োজিত ভাসাভী’র নিয়মিত ফ্যাশন শো গুলোতে সব সময়ই জমে তারাদের মেলা।

ভাসাভী’র ১৬তম বর্ষপূর্তি অনুষ্ঠানে আগত সকলকে শুভেচ্ছা ্ও ধন্যবাদ জানিয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান মোল্লা বলেন, ভাসাভী সব সময় তার গ্রাহকদের কথা বিবেচনা করে পোশাকের সমারোহ করে আসছে। ফলে সাফল্যের সংগেই এগিয়েছে সবসময়। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। একইসঙ্গে তিনি ঘোষণা দেন তার আগামী ইভেন্টের। ঈদের পর ২৬ মে বৃহস্পতিবার গুলশানের ওয়েস্টিন হোটেল গ্রান্ড বলরুমে ভাসাভী আয়োজন করতে যাচ্ছে জাঁকজমক গালা ফ্যাশন শো। যেখানে বাংলাদেশ এবং মুম্বাইয়ের সেলিব্রেটিরা অংশ নেবেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ওটিটিতে আসছে ‘শব্দহীন যন্ত্রণা’
ডিটেকটিভ চরিত্রে আলোচনা সিফাত নুসরাত
মৌলিক সৃষ্টির পথেই শিমলার সংগীতযাত্রা
সাত বছরের অপেক্ষার অবসানে শামসুল আলমের অবদান
বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’
ঈদ মেলায় ফ্যাশনের নতুন ঠিকানা আনিরা ওয়ার্ল্ড

আরও খবর