Header Border

ঢাকা, সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ৩০.০৫°সে

আসছে নওমী খানের ‘কবে আমার হবে’

নতুন সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী নওমী খান। এরই মধ্যে টিভি নাটক সহ বেশ কিছু জনপ্রিয় মিউজিক ভিডিও তে কাজ করেছেন, সম্প্রতি নেত্রকোনার বিরিসিরি মনোরম লোকেশনে নির্মিত হলো নওমী খান অভিনীত ‘কবে আমার হবে’ শিরোনামের মিউজিক ভিডিও।

মামুন আফনান রুমির কথা ও আকরাম খানের সুরে গানটি গেয়েছেন কাজী শুভ। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন শামীম মাহমুদ। ভিডিও নির্মাণ করেছেন মোঃ রাজিব হোসেন নিলয়, এতে নওমী খানের বিপরীতে অভিনয় করেছেন আলভী মামুন।

মিউজিক ভিডিওটি নিয়ে মডেল নওমী খান বলেন, ‘কবে আমার হবে’ শ্রুতিমধুর একটি গান, গানের সাথে মিলিয়ে দারুণ একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন পুরো টীম। এতে দর্শক আমাকে নতুন ভাবে দেখতে পাবে। আশাকরি দর্শক এটি পছন্দ করবে।

রেড বক্স মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘কবে আমার হবে’ গানটি কোরিওগ্রাফি করেছেন এমডি এআর অলী। ভিডিও চিত্র ধারণ করেছেন জুলফিকার আহমেদ সায়েম। রেডবক্স মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নতুন গানে মা-সন্তানের মেলবন্ধন
প্রকাশ পেল ইনা খান-আকাশের ‘ডালিম ঠোঁট’
মাহিন খানের নতুন চমক ‘প্রেমের ভাইরাস’
প্রকাশিত হলো নুসরাত ফারিয়ার ‘লোকে বলে’
ঈদে প্রকাশ পাচ্ছে বিপ্লবের সুরে তানজিনা রুমার নতুন গান ‘তারপর’
অন্তর্জালে প্রশংসা কুড়াচ্ছে ‘নাগিন’

আরও খবর