Header Border

ঢাকা, সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ২৯.৯২°সে

ডিরেক্টরস গিল্ডের নতুন সভাপতি হিরা, সাধারণ সম্পাদক সাগর

নাটকের নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের দ্বিবার্ষিক নির্বাচন ২০২৩-২৫ এ সভাপতি অনন্ত হিরা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এস এম কামরুজ্জামান সাগর।
গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় এই নির্বাচন।
সহ-সভাপতি পদে নির্বাচিতরা হলেন কায়সার আহমেদ,,মনোজ সেন গুপ্ত ও আশরাফুল আলম রন্টু। যুগ্ম- সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদা আক্তার লাজুক ও ফিরোজ খান। সাংগঠনিক সম্পাদক শামীম রেজা জুয়েল ( বিনা প্রতিদ্বন্দ্বিতায়), অর্থ সম্পাদক আবু রায়হান জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহির খান, প্রশিক্ষণ ও আর্কাইভ বিষয়ক সম্পাদক শুভ্র খান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সবুজ খান, আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক তারিক মুহাম্মদ হাসান, দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইদুর রহমান। নির্বাচিত সাত জন কার্যনির্বাহী সদস্য হলেন- এস এম শহিদুল ইসলাম রুনু, গাজী আপেল মাহমুদ, দীন মোহাম্মদ মন্টু, নাসির উদ্দিন মাসুদ, ফিরোজ আহমেদ দুলাল, শাহীন মাহমুদ ও সৈয়দ আওলাদ।
গতকাল শুক্রবার সকাল দশটা থেকে টানা পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে এস এ হক ও অলিক- ফরিদুল হাসান এবং অনন্ত হিরা- সাগর প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

রূপ আর মেধার মেলবন্ধন নওরিন
তারকা নয়, ভালো শিল্পী হওয়ার স্বপ্ন আতিকা আফসানার
লাক্স সুপারস্টার থেকে নাটকে ইয়ুমনা
‘ রুবেল-রোজিনার রসায়নে নতুন প্রেমের গল্প
ঈদে আসছে একক নাটক ‘হিয়ার মাঝে’
তিন বছর পর মঞ্চ অভিনয়ে ফিরছেন শামীম জামান

আরও খবর