Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ২৬.৫৭°সে

‘হাঁড়ি ফাটিবে’র শতক সন্ধ্যায় সম্মানিত ঊর্মি আহমেদ

নাট্যদল এথিকের দর্শকপ্রিয় প্রযোজনা ও নাট্যকার উৎপল দত্তের ‘হাঁড়ি ফাটিবে’ নাটকের শততম মঞ্চায়ন উপলক্ষে আয়োজিত হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘হাঁড়ি ফাটিয়ে শতক সন্ধ্যা’। গত ২২ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত এ আয়োজনে নাটকটির গুরুত্বপূর্ণ চরিত্র ‘রেবা জোয়ারদার’য় অভিনয়ের জন্য সম্মাননা পেয়েছেন অভিনেত্রী ঊর্মি আহমেদ।

নাটকটির শততম মঞ্চায়নকে কেন্দ্র করে আয়োজিত এ সন্ধ্যায় ছিল গানের আসর ও আলোকচিত্র প্রদর্শনী। পাশাপাশি ‘হাঁড়ি ফাটিবে’ নাটকের সঙ্গে দীর্ঘ ১৬ বছর ধরে মঞ্চ ও নেপথ্যে যুক্ত শিল্পী ও কলাকুশলীদেরও সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট নাট্যজন রামেন্দু মজুমদার ও আবুল হায়াত, কথাসাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর এবং কবি রেজাউদ্দিন স্টালিন। অনুষ্ঠানের সভাপতিত্ব ও সঞ্চালনা করেন এথিকের সভাপতি রেজানুর রহমান।

এথিকের প্রথম প্রযোজনা হিসেবে ‘হাঁড়ি ফাটিবে’ নাটকটি নতুন আঙ্গিকে মঞ্চে নিয়ে আসেন নির্দেশক মিন্টু সরকার। দীর্ঘ পথচলায় নাটকটি দর্শকের মধ্যে তৈরি করেছে আলাদা গ্রহণযোগ্যতা। শততম মঞ্চায়নের মধ্য দিয়ে প্রযোজনাটি এথিকের অন্যতম উল্লেখযোগ্য মঞ্চসাফল্য হিসেবে নতুন মাত্রা পেয়েছে।

 

উল্লেখ্য, ছোটবেলা থেকেই গণমাধ্যম ও সংস্কৃতিচর্চার সঙ্গে যুক্ত ঊর্মি। থিয়েটারের পাশাপাশি নিয়মিত অভিনয় করছেন টেলিভিশন নাটকে। চলচ্চিত্র ও বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন তিনি। ‘ফ্রাইডে’ ও ‘পিনিক’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দাতেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন এই অভিনেত্রী।

টেলিভিশনে ঊর্মির উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘বউ ভাড়া হবে’, ‘সানগ্লাস ফ্যামেলি’, ‘লাভ অ্যান্ড রিভেঞ্জ’, ‘মুক্তি’, ‘শুভযাত্রা’, ‘বাবার সম্বল বাবা আর নেই’, ‘প্রবাসী ছেলের কোরবানি’, ‘বয়রা বউ শাশুড়ি’, ‘নিঃশ্বাস’, ‘অসহায় বউ’, ‘প্রবাসী তিন বউ’, ‘শুয়ের মত সোজা’, ‘টিকটকার বউ’ ও ‘বৃষ্টি এলো প্রেম এলো’।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ডাবিংকৃত প্রিভিউ কমিটিতে পিয়াল হাসান
শোবিজে নতুন দিগন্তের খোঁজে কনিকা
বোরহান খানের প্রযোজনায় টেলিফিল্ম ‘গহিনের দীর্ঘশ্বাস’
প্রকাশ পেল জামিল-মুনমুনের ‘আজব শহর’
ভালোবাসা ও আত্মত্যাগের গল্পে একসঙ্গে রিপন খান, আঁখি চৌধুরী ও নাওমি
রূপ আর মেধার মেলবন্ধন নওরিন

আরও খবর