Header Border

ঢাকা, রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ২৬.১৩°সে

প্রকাশ পেল জামিল-মুনমুনের ‘আজব শহর’

পবরিশালের আঞ্চলিক ভাষা, পারিবারিক টানাপোড়েন, হাসি-কান্না ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত একক নাটক ‘আজব শহর’ প্রকাশ পেয়েছে। টাইমস মিডিয়ার প্রযোজনায় নির্মিত নাটকটি রচনা ও পরিচালনা করেছেন এস এ মনির।
নাটকটির গল্প আবর্তিত হয়েছে বরিশালের একটি পরিবারকে ঘিরে। গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত বরিশালের আঞ্চলিক ভাষার ব্যবহার নাটকটিকে দিয়েছে আলাদা বৈশিষ্ট্য। পারিবারিক সম্পর্কের নানা টানাপোড়েনের পাশাপাশি এতে উঠে এসেছে প্রেম, হাসি, কান্না ও বাস্তব জীবনের নানা অনুভূতি।
‘আজব শহর’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জামিল হোসেন, আহমেদ মুনমুন, হাসিমুন, শামীম মোল্লা, সৈয়দ শিপুল, কাউসার হামিদ, ইকরামুল হক ও খুদে শিল্পী মানহা ইসলাম। নির্মাতার প্রত্যাশা, গল্প ও ভাষার ভিন্নতার কারণে নাটকটি দর্শকদের কাছে উপভোগ্য হয়ে উঠবে।
নাটকটি প্রসঙ্গে অভিনেতা জামিল হোসেন বলেন, ‘বরিশালের ভাষায় অসাধারণ একটি নাটক ‘আজব শহর’। গল্প ও নির্মাণ—দুটিই দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’
নির্মাতা এস এ মনির বলেন, ‘বাস্তব জীবনের সঙ্গে মিল রেখেই বরিশালের ভাষায় গল্পটি লিখেছি। এতে হাসি, কান্না ও রোমান্সের সুন্দর মিশেল রয়েছে। জামিল ও মুনমুনসহ সবাই দারুণ অভিনয় করেছেন। দর্শকদের কথা মাথায় রেখেই নাটকটি নির্মাণ করেছি। আশা করি ‘আজব শহর’ দর্শকদের ভালো লাগবে।’
টাইমস মিডিয়ার ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হয়েছে। প্রকাশের পর দর্শকদের কাছ থেকেও নাটকটি নিয়ে ইতিবাচক সাড়া প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ডাবিংকৃত প্রিভিউ কমিটিতে পিয়াল হাসান
শোবিজে নতুন দিগন্তের খোঁজে কনিকা
বোরহান খানের প্রযোজনায় টেলিফিল্ম ‘গহিনের দীর্ঘশ্বাস’
‘হাঁড়ি ফাটিবে’র শতক সন্ধ্যায় সম্মানিত ঊর্মি আহমেদ
ভালোবাসা ও আত্মত্যাগের গল্পে একসঙ্গে রিপন খান, আঁখি চৌধুরী ও নাওমি
রূপ আর মেধার মেলবন্ধন নওরিন

আরও খবর