Header Border

ঢাকা, মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ২৯.৫১°সে

সাপের কামরে আহত ওমর সানী

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক অভিনেতা ওমর সানী। বর্তমানে ‘ডেডবডি’ নামে সিনেমায় শুটিং করছেন বান্দরবানে। সেইখানে আজ রবিবার (২৯ অক্টোবর) দুপুরে সাপের কামরে আহত হয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক এমডি ইকবাল।
তিনি বলেন, ‘আজ দুপুর ১২টায় আমরা শুটিং করছিলাম। হঠাৎ একটি সাপ কামরে দেয় ওমর সানীকে। দ্রুত চিকিৎসকের কাছে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।’
তিনি জানান, বর্তমানে সুস্থ আছেন ওমর সানী। বিশ্রাম নিয়ে শুটিং শুরু করেছেন।
এদিকে জনপ্রিয় তারকাজুটি অনন্ত জলিল ও বর্ষাকে নিয়ে ‘কিল হিম’ সিনেমা নির্মাণের পর এবার নতুন সিনেমা নির্মাণ করছেন প্রযোজক ও পরিচালক এমডি ইকবাল। তার নতুন এ সিনেমার নাম ‘ডেডবডি’। এতে ওমর সানি ছাড়াও অভিনয় করছেন শ্যামল মাওলা, জিয়াউল হক রোশান, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি, মিষ্টি জাহান প্রমুখ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সনি রহমান ও বৃষ্টি চৌধুরীকে নিয়ে ‘মন পাখি’
নায়করাজের স্মৃতিতে আবিরের আবেগঘন স্মরণ
মুক্তির অপেক্ষায় পূর্ণতার ‘লাভ ৯৬’
নতুন করে আলোচনায় আবীর চৌধুরীর ‘রাগী’
সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার
‘গুলশানের চামেলী’ দিয়ে ঢাকাই সিনেমায় মধুমিতা

আরও খবর