Header Border

ঢাকা, সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ২৬.২৪°সে

আগামী ১৭ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘মেঘনা কন্যা’

বিদেশের মাটিতে প্রদর্শনী শেষে এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘মেঘনা কন্যা’ সিনেমাটি। নারীপাচারকে কেন্দ্র করে গ্রাম ও শহরের দুই নারীর শেকল ভাঙার গল্পে নির্মিত ফুয়াদ চৌধুরীর পরিচালনায় এ সিনেমাটি আগামী ১৭ নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সিনেমাটি নিয়ে নির্মাতা বলেন, ‘নারী পাচারের মতো একটি কঠিন বিষয়ের সঙ্গে গ্রামীণ পটভূমিতে বলা সিনেমাটির গল্পে রয়েছে দর্শকের জন্য পর্যাপ্ত বিনোদন। পর্দায় নানা রকমের সামাজিক বাধার সম্মুখীন হওয়া ভিন্ন দুটি অবস্থানের নারীর মাধ্যমে বলা হয়েছে স্বপ্নপূরণের গল্প।’

আনোয়ার আজাদ ফিল্মস ও এস জে মোশনস পিকচার্স প্রযোজিত চলচ্চিত্রটির সহযোগিতায় আছে সুইজারল্যান্ড এবং টেলিভিশন পার্টনার দীপ্ত টিভি। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফাহমিদুর রহমান এবং আহমেদ খান হীরক এবং সংগীতায়োজনে রয়েছেন চিরকুটখ্যাত সুমী।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, সেমন্তি সৌমি, সাজ্জাদ হোসেইন মোহাম্মদ বারী, জয়শ্রীকর জয়া, সাইকা আহমেদ, আমিরুল ইসলাম, শেখ স্বপ্না, সানজিদা মিলা, উপমাসহ আরও অনেকে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নায়করাজের স্মৃতিতে আবিরের আবেগঘন স্মরণ
মুক্তির অপেক্ষায় পূর্ণতার ‘লাভ ৯৬’
নতুন করে আলোচনায় আবীর চৌধুরীর ‘রাগী’
সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার
‘গুলশানের চামেলী’ দিয়ে ঢাকাই সিনেমায় মধুমিতা
প্রেক্ষাগৃহে আসছে সরকার রওনক রিপন’র ‘শেকড়’

আরও খবর