Header Border

ঢাকা, সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ২৬.৬২°সে

হাসপাতালে ভর্তি প্রযোজক ইকবাল

হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন প্রযোজক-নির্মাতা মো. ইকবাল হোসেন জয়। এ তথ্য নিশ্চিত করেছে ইকবালপুত্র সুনান।

তিনি বলেন, গত কয়েক দিন ধরে আব্বু অসুস্থ। জ্বর-ঠান্ডা কিছুতেই সারছে না। হঠাৎ করে গত রাতে অসুস্থ হয়ে পড়লে আজ সকালে বাবাকে হাসপাতালে ভর্তি করাই। দুই দিন হাসপাতালে থাকতে হবে। এরপর বাসায় নিয়ে যাওয়া যাবে। ডাক্তার জানিয়েছে গুরুতর কিছু হয়নি। সবাই বাবার জন্য দোয়া করবেন।

‘ভালোবাসলেই ঘর বাধা যায় না’, ‘পাসওয়ার্ড’, ‘বীর’সহ ৯টি চলচ্চিত্র প্রযোজনা করেছেন মো. ইকবাল। অর্থলগ্নি করার পাশাপাশি এসব সিনেমার নির্মাতাদের সঙ্গে থেকে নির্মাণ কাজও শিখেছেন তিনি। এরপর পরিচালনায় নাম লেখিয়ে নির্মাণ করেছেন ‘কিলহিম’, ‘ডেডবডি’ ও ‘রিভেঞ্জ’ সিনেমা। এই নির্মাতার নির্মাণাধীন রয়েছে ‘বিট্রে’ ও ‘ডেস্ট্রয়’ নামের সিনেমা দুটি। চলতি বছর সিনেমাগুলোর নির্মাণ কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মুক্তির অপেক্ষায় পূর্ণতার ‘লাভ ৯৬’
নতুন করে আলোচনায় আবীর চৌধুরীর ‘রাগী’
সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার
‘গুলশানের চামেলী’ দিয়ে ঢাকাই সিনেমায় মধুমিতা
প্রেক্ষাগৃহে আসছে সরকার রওনক রিপন’র ‘শেকড়’
কালারস মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড পেলেন প্রিয়মনি

আরও খবর