Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ৩২.৪৯°সে

রুবেল মাহমুদের নতুন চলচ্চিত্রে অভিনেত্রী সুবা

ছোটপর্দা ও মিউজিক ভিডিওতে নিয়মিত কাজ করে পরিচিতি পেয়েছেন মডেল ও অভিনেত্রী সুবা। দীর্ঘ ব্যস্ততার মাঝে কিছুদিনের জন্য বিরতিতে গিয়ে ছিলেন সৌদি আরবে। সেখানেই কাটিয়েছেন বেশ লম্বা সময়। অবশেষে দেশে ফিরেই হাতে নিচ্ছেন তার স্বপ্ন পূরণের নতুন পদক্ষেপ।

তরুণ নির্মাতা রুবেল মাহমুদ জানান, তার নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের জন্য ময়মনসিংহের মেয়ে ও সৌদি প্রবাসী সুবাকে প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। খুব শিগগিরই ছবিটির কাজ শুরু হবে।

পরিচালকের ভাষ্য, ভালো অভিনয়ের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সুবা নিজেকে প্রস্তুত করেছেন। দেশে ফিরেই তিনি শুটিংয়ে অংশ নেবেন বলে জানা গেছে।

নতুন ছবিটি নির্মিত হলে ছোটপর্দার পরিচিত মুখ সুবাকে এবার বড়পর্দায় দেখার সুযোগ পাবেন দর্শক।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

‘যাযাবর’-এর শুটিংয়ে দুর্ঘটনা, আহত ওমর মালিক
কণ্ঠ থামিয়ে দেওয়ার অধিকার কারও নেই: আবীর চৌধুরী
নাম বদলে সিনেমা জমা, মনজুরুল ইসলাম মেঘের জালিয়াতি প্রকাশ্যে
বক্স অফিসেই ফিরবে সিনেমার সুদিন
ঐশ্বরিয়ার পার্বতী লুকে রাজ রিপা
সনি রহমান ও বৃষ্টি চৌধুরীকে নিয়ে ‘মন পাখি’

আরও খবর