Header Border

ঢাকা, শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৫.৯৬°সে

শিল্পী সমিতির সদস্যদের শীতবস্ত্র উপহার

চিত্রনায়িকা মুক্তির উদ্যোগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন । আজ মঙ্গলবার বিকেলে শিল্পী সমিতির আঙিনায় দুই শতাধিক শিল্পীদের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করে। এ সময় শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সহ-সাধারণ সম্পাদক আরমান, কোষাধ্যক্ষ কমল পাটেকর, কার্যনির্বাহী সদস্য চুন্ন, পলি, সনি রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে মুক্তি বলেন, ‘আমাদের কিছু সহকর্মীদের আগের মতো কাজ নেই। ইন্ডাস্ট্রির অবস্থাও সেভাবে ভালো না। যে কারণে কারোই এখন কাজ নেই। এমন অবস্থায় তাদের এই শীতে অসুবিধা হচ্ছে। যে কারণে তাদের জন্য আমি কিছু করার চেষ্টা করেছি। আমরা শিল্পী সমিতির পক্ষ থেকে দুই ঈদে উপহার দেই। এটা তেমনই উপহার।

উল্লেখ্য, ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। গৌতম ঘোষের ‘পদ্মা নদীর মাঝি’ সিনেমায় চম্পার মেয়ে গোপী চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল তার। ‘চাঁদের আলো’তে চিত্রনায়িকার চরিত্র। জনপ্রিয় লেখক ও পরিচালক হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমায় জমিদারের নাতনির চরিত্রে অভিনয় করে মন জয় করে নেন দর্শকদের। 

এরপর চাষী নজরুল ইসলামের ‘হাসন রাজা’সহ বেশকিছু সিনেমা উপহার দিয়েছেন তিনি। অভিনয়ে না থাকলেও চলচ্চিত্রের বিভিন্ন আয়োজনে তাকে পাওয়া যায়। বিপন্ন মানুষের পাশে বরাবরই সরব থাকেন মুক্তি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

‘যাযাবর’-এর শুটিংয়ে দুর্ঘটনা, আহত ওমর মালিক
কণ্ঠ থামিয়ে দেওয়ার অধিকার কারও নেই: আবীর চৌধুরী
নাম বদলে সিনেমা জমা, মনজুরুল ইসলাম মেঘের জালিয়াতি প্রকাশ্যে
বক্স অফিসেই ফিরবে সিনেমার সুদিন
ঐশ্বরিয়ার পার্বতী লুকে রাজ রিপা
সনি রহমান ও বৃষ্টি চৌধুরীকে নিয়ে ‘মন পাখি’

আরও খবর