Header Border

ঢাকা, মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ৩০.৮৩°সে

পারিবারিক গল্পে রিপন খান, আসছে ‘মায়ের অধিকার’

শোবিজ অঙ্গনে নিজের জায়গা ধীরে ধীরে পোক্ত করে নিচ্ছেন এ প্রজন্মের চিত্রনায়ক রিপন খান। বড় পর্দা থেকে যাত্রা শুরু হলেও এখন তিনি নিজেকে আটকে রাখছেন না কোনো এক মাধ্যমে। চলচ্চিত্র, নাটক ও মিউজিক ভিডিও সহ
সকল মাধ্যমেই সমানতালে কাজ করে চলেছেন এই অভিনেতা। বিশেষ করে ছোটপর্দায় তার সাম্প্রতিক কাজগুলো দর্শকের নজর কাড়ছে।

এবার তিনি হাজির হচ্ছেন পারিবারিক আবেগঘন গল্পের নাটক ‘মায়ের অধিকার’ নিয়ে। নাটকটি নির্মাণ করেছেন আব্দুল্লাহ আল মামুন। বেলাল সানির গল্প ভাবনা ও তরিকুল ইসলাম তারেকের রচনায় নির্মিত এ নাটকে রিপন খানের বিপরীতে অভিনয় করেছেন কানিজ সূচী।

নাটকের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে আরও দেখা যাবে সেলিম আহমেদ, রেবেকা রউফ, নাবিলা চৌধুরী, সামিয়া রিতা, হিরা সান, আলম আনোয়ার, দীপ রাজ, মিলনসহ একঝাঁক অভিনয়শিল্পীকে। ইউ-টার্ন এন্টারটেইনমেন্টের ব্যানারে নাটকটি প্রযোজনা করছে উইংস প্রোডাকশন।

গল্পের কেন্দ্রে রয়েছে একটি পরিবারের ভেতরের অদৃশ্য ভাঙন, যার সবচেয়ে বড় শিকার একজন মা। বিয়ের পর একজন নারীর পৃথিবী ছোট হয়ে আসে স্বামী ও সন্তানকে ঘিরে। কিন্তু যখন সেই মানুষগুলোর কাছ থেকেই তিনি হারাতে থাকেন সম্মান, সহমর্মিতা ও মানসিক আশ্রয় তখন সংসার শুধু সম্পর্কের কাঠামো হয়ে থাকে, পরিবার হয়ে ওঠে না।

‘মায়ের অধিকার’ নাটকটি এমনই এক মায়ের গল্প বলে, যিনি অবহেলা ও বঞ্চনার ভেতর দিয়ে হারিয়ে ফেলেন নিজের স্থান, কিন্তু হার মানেন না। জীবনসংগ্রামের মধ্য দিয়ে তিনি লড়াই করেন নিজের প্রাপ্য মর্যাদা ফিরে পাওয়ার জন্য। ভেঙে যাওয়া পরিবার, অপূর্ণ সম্পর্ক আর এক মায়ের নীরব কষ্ট। এসব বাস্তব চিত্র সহজ ভাষায় তুলে ধরা হয়েছে নাটকটিতে।

নির্মাতা আবেগঘন কিন্তু বাস্তবধর্মী উপস্থাপনায় দেখাতে চেয়েছেন একজন মা শুধু পরিবারের অংশ নন, তিনি পরিবারের ভিত্তি। আর সেই ভিত্তি নড়বড়ে হয়ে গেলে পুরো সংসারই টিকে থাকে না।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

রূপ আর মেধার মেলবন্ধন নওরিন
তারকা নয়, ভালো শিল্পী হওয়ার স্বপ্ন আতিকা আফসানার
শিশু শিল্পী আনাহিতার সাফল্য
শামীম জামানের পরিচালনায় স্ত্রীর অভিষেক
বিশ্বকাপ ফুটবলের আমেজে বঙ্গ-তে ‘ব্যাচেলর পয়েন্ট’
পর্দায় ফিরলেন অভিনেত্রী অনন্যা অনু

আরও খবর