Header Border

ঢাকা, মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ২৬.৪৮°সে

প্রদর্শনের অযোগ্য হিরো আলমকে নিয়ে উজ্জ্বলের সিনেমা

বগুড়ার আলোচিত ডিশ ব্যবসায়ী আশরাফুল আলম ওরফে হিরো আলমকে নিয়ে করে সত্তর দশকের বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল নির্মাণ করেছেন ‘বউ জামাইয়ের লড়াই’।

উজ্জ্বল ফিল্মসের ব্যানারে পরিচালক বাবুল রেজা নির্মিত ‘বউ জামাইয়ের লড়াই’ চলচ্চিত্রের সম্প্রতি অনাপত্তি দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন। পরিচালক (উৎপাদন) কামাল মোহাম্মদ রাশেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড সিনেমাটি ছাড়পত্র দেয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উজ্জ্বল ফিল্মসের ব্যানারে নির্মিত আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল প্রযোজিত ও বাবুল রেজা পরিচালিত ‘বউ জামাইয়ের লড়াই’ চলচ্চিত্রটি বিএফডিসিতে তালিকাভুক্ত নয়। চলচ্চিত্রটির খাতে বিএফডিসির কোনো পাওনা না থাকায় অনাপত্তি প্রদান করা হলো।

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘গতকাল আমরা সিনেমাটি দেখেছি। চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বাঁচাতে এই মুহূর্তে ভালো সিনেমা দরকার। কিন্তু এ সময়ে এই ধরনের সিনেমা প্রদর্শনের উপযোগী নয়, যে কারণে সার্টিফিকেশন বোর্ড সিনেমাটি বাতিল করেছে। প্রযোজক আবার আবেদন করলে পুনরায় বিবেচনা করা হবে।’

২০২১ সালের ২০ নভেম্বর সিনেমাটির নির্মাণ কাজ শুরু হয়েছিল। সে সময় প্রযোজক হিসেবে হিরো আলমের নাম থাকলেও সম্প্রতি প্রযোজকের খাতায় দেখা যায় মেগা স্টার নায়ক উজ্জ্বলের নাম। হিরো আলম বর্তমানে কারাগারে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে প্রযোজক-চিত্রনায়ক উজ্জ্বলের বক্তব্য পাওয়া যায়নি। খুদেবার্তা পাঠালও উত্তর মেলেনি।

‘বউ জামাইয়ের লড়াই’ সিনেমাতে হিরো আলমছাড়া আরও এতে অভিনয় করেছেন চিত্রনায়িকা মুনমুন, নুসরাত, গাঙ্গুয়া, নুসরাত, জারা জেরিন প্রমুখ।

উল্লেখ্য, আসন্ন চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচনে সভাপতি পদে লড়তে বিতর্কিত অভিনয়শিল্পী হিরো আলমের সিনেমা দিয়ে প্রযোজকের খাতায় নাম লেখাতে চেয়েছিলেন মেগা স্টার খ্যাত উজ্জ্বল। দীর্ঘদিন থমকে থাকার পর আগামী ৪ এপ্রিল প্রযোজক সমিতির নির্বাচনের তারিখ নির্ধারিত হলেও সম্প্রতি আবারও অনির্দিষ্টকালের জন্য ফের স্থগিত হয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সনি রহমান ও বৃষ্টি চৌধুরীকে নিয়ে ‘মন পাখি’
নায়করাজের স্মৃতিতে আবিরের আবেগঘন স্মরণ
মুক্তির অপেক্ষায় পূর্ণতার ‘লাভ ৯৬’
নতুন করে আলোচনায় আবীর চৌধুরীর ‘রাগী’
সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার
‘গুলশানের চামেলী’ দিয়ে ঢাকাই সিনেমায় মধুমিতা

আরও খবর