Header Border

ঢাকা, সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ২৯.৭৪°সে

‘আতরবিবিলেন’-এর গান ‘তোরই মায়ায়’ প্রকাশ

মিজানুর রহমান লাবুর বহুল আলোচিত মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্র ‘আতরবিবি লেন’-এর প্রথম গান প্রকাশিত হয়েছে। ‘তোরই মায়ায়’ শিরোনামের এই রোমান্টিক গানটি গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে অনলাইনে অবমুক্ত করা হয়।

গানটিতে কণ্ঠ দিয়েছেন এ সময়ের জনপ্রিয় শিল্পী আকাশ মাহমুদ ও বন্যা তালুকদার। জাকির মাস্টারের কথায় আধুনিক ফোক এবং রোমান্টিক ঘরানার সংমিশ্রণে তৈরি এই গানটির সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ।

রোহান বেল্লালের কোরিওগ্রাফিতে গানটিতে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা ফারজানা সুমী ও নবাগত মোস্তফা প্রকাশ। দৃষ্টিনন্দন লোকেশনে ধারণকৃত এই গানে দুই তারকার সাবলীল উপস্থিতি একটি সরল ও সুন্দর প্রেমের গল্প ফুটে উঠেছে।

নির্মাতা মিজানুর রহমান লাবু বলেন, গানটি চলচ্চিত্রের মূল গল্প ও আবহের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্মাণ করা হয়েছে। আমরা চেয়েছি দর্শক যেন মাটির ঘ্রাণ এবং আধুনিক সুরের একটি দারুণ সমন্বয় পায়। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।

উল্লেখ্য, সামাজিক ও রোমান্টিক গল্পের প্রেক্ষাপটে নির্মিত ‘আতরবিবি লেন’ সিনেমাটি খুব শিগগিরই সারাদেশে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক সাড়া ফেলছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মুক্তির অপেক্ষায় পূর্ণতার ‘লাভ ৯৬’
নতুন করে আলোচনায় আবীর চৌধুরীর ‘রাগী’
সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার
‘গুলশানের চামেলী’ দিয়ে ঢাকাই সিনেমায় মধুমিতা
প্রেক্ষাগৃহে আসছে সরকার রওনক রিপন’র ‘শেকড়’
কালারস মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড পেলেন প্রিয়মনি

আরও খবর