Header Border

ঢাকা, শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৫.৯৬°সে

প্রকাশ পেল ‘খান বাড়িতে বাবুল মাস্টার’

নতুন ভাবনা, ভিন্ন নির্মাণ আর বাস্তব জীবনের স্পর্শ—সব মিলিয়ে দর্শকদের সামনে এসেছে ব্যতিক্রমধর্মী এক নাটক ‘খান বাড়িতে বাবুল মাস্টার’। প্রচলিত গল্পের বাইরে গিয়ে জীবনের কঠিন বাস্তবতা ও সংগ্রামের দিকটি তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা।
নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ইসমাইল হোসেন এবং পরিচালনা করেছেন মাহফুজ ইসলাম। এতে উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন মেধাবী বন্ধু—আক্কাস, জাহিদ ও বাবুলের গল্প। পড়াশোনা শেষে তারা যখন সহজ ও স্বাভাবিক সাফল্যের পথে হাঁটার সুযোগ পায়, তখনই ভিন্ন সিদ্ধান্ত নেয়। তারা ঠিক করে, এক বছরের জন্য সবকিছু ছেড়ে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনের সঙ্গে নিজেদের মিশিয়ে দেবে, তাদের সংগ্রামকে কাছ থেকে বুঝবে।
এই তিন বন্ধুর মধ্যে বাবুলের জীবনসংগ্রামই নাটকের মূল আকর্ষণ। সময়ের সঙ্গে বদলে যাওয়া তার জীবন, ধূলিধুসর বাস্তবতা আর কঠিন অভিজ্ঞতার ভেতর দিয়ে ‘বাবুল মাস্টার’ চরিত্রটি দর্শকদের সামনে এক গভীর মানবিক গল্প তুলে ধরে।
নাটকটিতে অভিনয় করেছেন মিরাজ খান, জারা জয়া, রকি খান, এম কে এইচ পামির, হারুন রাশিদ বান্টি, শাহানা আফরোজ সপ্না, সোহেলী পারভিন, জুলিয়া ফেরদৌস, বাধন খান, নেয়ামত রহমান, মো. তোফাজ্জল হোসাইন ও মো. নাজমুল হাসান নিলয়সহ আরও অনেকে।
প্রযোজনার দায়িত্বও পালন করেছেন ইসমাইল হোসেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১টায় ‘স্বপ্নকানন মাল্টিমিডিয়া’ ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ পেয়েছে।
নির্মাতার প্রত্যাশা, বাস্তবধর্মী গল্প ও ভিন্ন উপস্থাপনার কারণে ‘খান বাড়িতে বাবুল মাস্টার’ দর্শকদের মনে বিশেষ জায়গা করে নেবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নৃত্য একাডেমি নিয়ে নমিরার নতুন উদ্যোগ
ডাবিংকৃত প্রিভিউ কমিটিতে পিয়াল হাসান
শোবিজে নতুন দিগন্তের খোঁজে কনিকা
বোরহান খানের প্রযোজনায় টেলিফিল্ম ‘গহিনের দীর্ঘশ্বাস’
‘হাঁড়ি ফাটিবে’র শতক সন্ধ্যায় সম্মানিত ঊর্মি আহমেদ
প্রকাশ পেল জামিল-মুনমুনের ‘আজব শহর’

আরও খবর